NewsWorld
PredictionsDigestsScorecardTimelinesArticles
NewsWorld
HomePredictionsDigestsScorecardTimelinesArticlesWorldTechnologyPoliticsBusiness
AI-powered predictive news aggregation© 2026 NewsWorld. All rights reserved.
Trending
IranStrikesIranianTrumpCrisisIsraeliPowersMilitarySupremeRegionalConflictLeaderFacesMarchEmergencySecurityTimelineCouncilRefundDigestSundayTargetsDeathGulf
IranStrikesIranianTrumpCrisisIsraeliPowersMilitarySupremeRegionalConflictLeaderFacesMarchEmergencySecurityTimelineCouncilRefundDigestSundayTargetsDeathGulf
All Articles
dailyinqilab.com
Published about 3 hours ago

মধ্যপ্রাচ্যে ৭০ লাখ প্রবাসী আতঙ্কিত

dailyinqilab.com · Mar 1, 2026 · Collected from GDELT

Summary

Published: 20260301T184500Z

Full Article

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরালের সামরিক আগ্রাসনে উত্তেজনার প্রভাবে মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রায় ৭০ লাখ বাংলাদেশি নারী-পুরুষ প্রবাসী কর্মী চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। চলমান পরিস্থিতিতে তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন একাধিক অভিবাসন বিশেষজ্ঞ। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে বিভিন্ন দেশে বিমান চলাচল স্থগিত বা সীমিত হওয়ায় প্রবাসী কর্মী ও ওমরাযাত্রীরা মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। অনেকেই জরুরি প্রয়োজনে দেশে ফিরতে পারছেন না। এভিয়েশন খাতও বিপাকে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটের ফ্লাইট স্থগিত হওয়ায় সিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রী ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী, ধর্মমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে দফায় দফায় উপস্থিত হয়ে বিদেশগামী কর্মী ও ওমরাযাত্রীদের খোঁজ খবর নিয়ে তাদের অনেককে উত্তরাস্থ বিভিন্ন হোটেলে রাখা ও ইফতারি ও সাহরি খাওয়ার ব্যবস্থা করেছেন। বিদেশগমনেচ্ছু শত শত কর্র্মী নিরাশ মনে নিজ নিজ বাড়ি ফিরে গেছে। বিদেশে কর্মরত আবার কেউ কর্মস্থল পরিবর্তন বা ভিসা সংক্রান্ত জটিলতায় অনিশ্চয়তায় রয়েছেন। কোথাও কোথাও নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বাসস্থান ও কর্মপরিবেশ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি অভিবাসী কর্মীদের পরিবারগুলো দেশে গভীর উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। প্রতিদিন খবরের দিকে তাকিয়ে প্রিয়জনদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা করছেন তারা। এ পরিস্থিতিতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ দপ্তর এবং সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দূতাবাসগুলোকে আরো সক্রিয় ও সমন্বিত ভূমিকা রাখার জোরালো দাবি উঠছে। বিএমইটি কর্তৃপক্ষও অঘোষিতভাবে মধ্যপ্রাচ্যগামী কর্মীদের বহির্গমন ছাড়পত্র ইস্যু কার্যক্রম সীমিতকরণ করেছে। যুদ্ধাবস্থা উন্নতি হলে বহির্গমন স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে। শনিবার ইরানে ইসরাইলি ও মার্কিন সামরিক হামলার পর বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়। পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত এসব ফ্লাইট বন্ধ থাকবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ইরানে ইসরাইলের হামলার পর মধ্যপ্রাচ্য অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। এ অবস্থায় বাহরাইন, কুয়েত, দুবাই ও কাতারসহ কয়েকটি দেশের আকাশসীমায় ভ্রমণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বেবিচক। এ ছাড়া এ পরিপ্রেক্ষিতে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে বেশকিছু নির্দেশনা দিয়েছে। সংশ্লিষ্ট রুটে ভ্রমণের পরিকল্পনায় থাকা যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্স অফিস বা ট্রাভেল এজেন্সির সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ স্ট্যাটাস যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে শাহজালালে ফ্লাইট বাতিল, বাসায় ফিরছে প্রবাসী ও ওমরাযাত্রীরা। যাদের ভিসার মেয়াদ শেষের পথে, তাদের মেয়াদ বাড়ানোর পরামর্শ দিচ্ছে এয়ারলাইন্সগুলো। যাদের ফ্লাইট বাতিল হয়েছে, পরে টিকিট দেয়ার আশ্বাস দেয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে প্রায় সোয়া কোটি বাংলাদেশি নারী-পুরুষ কঠোর পরিশ্রম করে দেশে প্রচুর রেমিট্যান্স পাঠাচ্ছেন। প্রবাসী কর্মীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই যেকোনো আন্তর্জাতিক সংকটে তাদের সুরক্ষা, তথ্য সহায়তা এবং প্রয়োজনে দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৩০৮ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ দশমিক ৯১৩ বিলিয়ন ডলার। সেই হিসাবে রেমিট্যান্সে প্রবৃদ্ধি পেয়েছে ২০.৬%। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, জনশক্তি রফতানিতে সর্বোচ্চ রেকর্ড অর্জন করছে সউদী আরব। গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মধ্যপ্রাচ্যের সউদী আরবেই ১ লাখ ৮ হাজার ১০১ জন নারী-পুরুষ কর্মী চাকরি লাভ করেছে। একই সময়ে সিঙ্গাপুর ও কাতারে চাকরি লাভ করেছে যথাক্রমে ৯ হাজার ৭২২ জন এবং ৯ হাজার ৬৮১ জন কর্মী। ইরানের ইসরাইলি ও মার্কিন সামরিক আগ্রাসনে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে চরম অস্থিরতা দেখা দেয়ায় আটাবের সাবেক ভাইস চেয়ারম্যান ও আটাব সদস্য কল্যাণ ঐক্যজোটের সদস্য সচিব মোহাম্মদ জুমান চৌধুরী গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে হামলা চালায় মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বিভিন্ন রুটে বিমানের ফ্লাইট স্থগিত হওয়ায় এভিয়েশন খাত বিপাকে। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাচ্ছে। এর ফলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যের আকাশ সীমায় বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা বন্ধ থাকায় ওমরাযাত্রীসহ অভিবাসী যাত্রীরা বিপাকে পড়েছেন। শনিবার বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী সকল ফ্লাইট পরিচালনা স্থগিত করা হয়েছে। অনেক ওমরাযাত্রী সউদী আরবে আটকে পড়েছে যাদের শনিবার, গতকাল রোববার ও আজ সোমবার দেশে ফেরার কথা ছিলো। তাদের অনেকেরই সউদীতে থাকা-খাওয়ার টাকা নেই। অনেক ওমরাহযাত্রী ভিসা, এয়ার টিকিট ও হোটেল প্যাকেজ ক্রয় করেছেন যারা সময় মত যেতে না পারলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। ছুটিতে আসা অনেক অভিবাসী কর্মী রয়েছে যারা সময়মত কর্মস্থলে পৌঁছতে না পারলে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। ফলে তারা বিদেশের চাকরি হারাবেন। নতুন চাকরি প্রত্যাশী অনেক মধ্যপ্রাচ্যগামী যাত্রীর ভিসা ইস্যু করা আছে যাদের ভিসার মেয়াদ প্রায় শেষের দিকে। দ্রুত যুদ্ধ বন্ধ না হলে ইস্যুকৃত টিকিটগুলো কীভাবে সমন্বয় হবে তা নিয়েও শঙ্কায় রয়েছেন মাধ্যপ্রাচ্যগামী যাত্রীরা। মোহাম্মদ জুম্মান চৌধুরী মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ শ্রমবাজারের স্বার্থে দ্রুত ইরান যুদ্ধ বন্ধ এবং সংশ্লিষ্ট দেশের আকাশসীমা চালুকরণে কূটনৈতিক উদ্যোগ নেয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের আশু হস্তক্ষেপ কামনা করেন। মধ্যপ্রাচ্যে আকাশসীমা বন্ধে অভিবাসীদের সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ মাইগ্রেন্টস ফাউন্ডেশন (বিএমএফ)-এর চেয়ারম্যান জয়নাল আবেদীন জয় গভীর উদ্বেগ প্রকাশ করে ইনকিলাবকে বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে বিভিন্ন দেশে বিমান চলাচল স্থগিত বা সীমিত হওয়ায় প্রবাসী কর্মীরা মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। অনেকেই জরুরি প্রয়োজনে দেশে ফিরতে পারছেন না, আবার কেউ কর্মস্থল পরিবর্তন বা ভিসা সংক্রান্ত জটিলতায় অনিশ্চয়তায় রয়েছেন। কোথাও কোথাও নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বাসস্থান ও কর্মপরিবেশ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যে কর্মরত প্রায় ৭০ লাখ বাংলাদেশি শ্রমিকের পরিবারগুলো দেশে গভীর উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। প্রতিদিন খবরের দিকে তাকিয়ে প্রিয়জনদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা করছেন তারা। এ পরিস্থিতিতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ দপ্তর এবং সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দূতাবাসগুলোকে আরো সক্রিয় ও সমন্বিত ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। জয়নাল আবেদীন জয় বলেন, প্রবাসী কর্মীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই যেকোনো আন্তর্জাতিক সংকটে তাদের সুরক্ষা, তথ্য সহায়তা এবং প্রয়োজনে দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি অবিলম্বে যুদ্ধবিরতি এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান, যাতে নিরীহ সাধারণ মানুষ ও প্রবাসী শ্রমিকরা নিরাপদ পরিবেশে জীবন ও জীবিকা নির্বাহ করতে পারেন। বাংলাদেশ মাইগ্রেন্টস ফাউন্ডেশন (বিএমএফ) জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের সার্বিক পরিস্থিতি তারা নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সহায়তায় পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক বিরোধপূর্ণ পরিস্থিতি এবং উদ্ভূত উত্তেজনার প্রেক্ষাপটে ওই অঞ্চলে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। শনিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চপর্যায়ের বৈঠক শেষে এ উদ্বেগ প্রকাশ করা হয়। জরুরি বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র সচিব মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করেন। এ সময় তারা তেহরানে অবস্থিত বাংলাদেশ মিশনের প্রধানের সঙ্গেও টেলিফোনে আলোচনা করেন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আকাশপথ ও আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের উদ্দেশে গমনরত বাংলাদেশি কর্মীদের যাতায়াত ব্যাহত হওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার ইতোমধ্যেই সংশ্লিষ্ট দেশগুলোর কাছে অনুরোধ জানিয়েছে, যেন পরিস্থিতির উন্নতি ঘটলে মধ্যপ্রাচ্যে গমনেচ্ছু এবং বর্তমানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের প্রবেশের অনুমতি দেয়া হয়। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক নাজমুল হক ইনকিলাবকে জানান, ইরানে ইরাইলি-মার্কিন হামলার দরুণ মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ হওয়ায় বিমানের সকল ফ্লাইট স্থগিত করায় বিদেশগামী কর্মী ও ওমরাযাত্রীরা চরম ভোগান্তির কবলে পড়েন। বিদেশগামী কর্মী ও ওমরাযাত্রীদের উত্তরাস্থ বিভিন্ন হোটেলে সাময়িক থাকা, ইফতারি ও সাহরি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ঢাকা বিমান বন্দরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ৫০ জন কর্মকর্তা-কর্মচারী প্রবাসীদের সেবায় রাত দিন কাজ করছে। বোর্ডের সেল্টার হাউজ ও ওয়ান স্টপ সেন্টার সর্বদা সেবা দিচ্ছে বলেও নাজমুল হক উল্লেখ করেন।


Share this story

Read Original at dailyinqilab.com

Related Articles

dailyinqilab.comabout 2 hours ago
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদ বাম দলগুলোর

Published: 20260301T194500Z

dailyinqilab.comabout 3 hours ago
জামায়াত - এনসিপি ক্ষমতায় এলে দেশ জঙ্গিরাষ্ট্র বানাতো : জিএম কাদের

Published: 20260301T184500Z

dailyinqilab.comabout 3 hours ago
সংসদে টিকবে কয়টি ?

Published: 20260301T184500Z

dailyinqilab.comabout 3 hours ago
দুই দিনের যুদ্ধে ইরান , ইসরাইল ও মার্কিন সেনা হতাহতের সর্বশেষ তথ্য

Published: 20260301T184500Z

dailyinqilab.comabout 3 hours ago
মার্কিন - ইসরাইলি বর্বরতা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করবে

Published: 20260301T184500Z

dailyinqilab.comabout 3 hours ago
বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের থাকা - খাওয়া সুবিধা দেবে সরকার

Published: 20260301T184500Z