NewsWorld
PredictionsDigestsScorecardTimelinesArticles
NewsWorld
HomePredictionsDigestsScorecardTimelinesArticlesWorldTechnologyPoliticsBusiness
AI-powered predictive news aggregation© 2026 NewsWorld. All rights reserved.
Trending
IranStrikesIranianTrumpCrisisIsraeliPowersMilitarySupremeRegionalConflictLeaderFacesMarchEmergencySecurityTimelineCouncilRefundDigestSundayTargetsDeathGulf
IranStrikesIranianTrumpCrisisIsraeliPowersMilitarySupremeRegionalConflictLeaderFacesMarchEmergencySecurityTimelineCouncilRefundDigestSundayTargetsDeathGulf
All Articles
dailyinqilab.com
Published about 3 hours ago

বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের থাকা - খাওয়া সুবিধা দেবে সরকার

dailyinqilab.com · Mar 1, 2026 · Collected from GDELT

Summary

Published: 20260301T184500Z

Full Article

মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে যেসব যাত্রীর ফ্লাইট বাতিল হয়েছে, তাদের রাতযাপন ও খাওয়ার সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এছাড়াও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী আটকেপড়া যাত্রীদের ২৪ ঘণ্টার সেবা দিতে ‘হটলাইন’ (১৬১৩৫) (টোল ফ্রি) চালু করা হয়েছে। গতকাল রোববার দুপুরে বিমানবন্দর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আরিফুল হক চৌধুরী। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, যাত্রীদের দুর্ভোগ লাঘবে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মন্ত্রী বলেন, গতকাল শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করে। এই প্রেক্ষাপটে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪টি ফ্লাইট গতকাল শনিবার থেকে আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত বাতিল করা হয়েছে। এ কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে অনিশ্চয়তায় ভুগছেন। আটকেপড়া যাত্রীদের ভোগান্তি লাঘবে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আটকেপড়া অনেক যাত্রী থাকা-খাওয়ার সুবিধা পাননি বলে অভিযোগ করেছেন। এ বিষয়ে মন্ত্রীর কাছে জানতে চাইলে মন্ত্রী জানান, তারা এ ধরনের অভিযোগ এখনো পাননি। এদিকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) মো. আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত ওই বার্তায় বলা হয়, মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে কিছু ফ্লাইট বাতিল হওয়ায় সম্মানিত যাত্রীদের অপ্রত্যাশিত অসুবিধা সৃষ্টি হয়েছে। যেসব যাত্রীর ফ্লাইট বাতিল হয়েছে, তাদের রাতযাপন সুবিধা প্রদান করা হবে। আটকে পড়া যাত্রীদের দ্রুত বিমানবন্দরে অবস্থিত ‘প্রবাসীকল্যাণ ডেস্ক’ অথবা ‘লাউঞ্জ’-এ যোগাযোগ করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সম্প্রতি ইরান-মার্কিন মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘটনায় ফ্লাইট স্থগিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের জনসংযোগ বিভাগের কর্মকর্তা বোসরা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এয়ারলাইন্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ছাড়া যাত্রীদের এয়ারপোর্টে না আসার নির্দেশনা দেওয়া হয়েছে। বিমান কর্তৃপক্ষ বলছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছে। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বাহরাইন, কুয়েত, দুবাই ও কাতারসহ কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।####


Share this story

Read Original at dailyinqilab.com

Related Articles

dailyinqilab.comabout 2 hours ago
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদ বাম দলগুলোর

Published: 20260301T194500Z

dailyinqilab.comabout 3 hours ago
জামায়াত - এনসিপি ক্ষমতায় এলে দেশ জঙ্গিরাষ্ট্র বানাতো : জিএম কাদের

Published: 20260301T184500Z

dailyinqilab.comabout 3 hours ago
সংসদে টিকবে কয়টি ?

Published: 20260301T184500Z

dailyinqilab.comabout 3 hours ago
দুই দিনের যুদ্ধে ইরান , ইসরাইল ও মার্কিন সেনা হতাহতের সর্বশেষ তথ্য

Published: 20260301T184500Z

dailyinqilab.comabout 3 hours ago
মার্কিন - ইসরাইলি বর্বরতা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করবে

Published: 20260301T184500Z

dailyinqilab.comabout 3 hours ago
খামেনেয়ীর শাহাদাতে শোকাচ্ছন্ন ইরান

Published: 20260301T184500Z