NewsWorld
PredictionsDigestsScorecardTimelinesArticles
NewsWorld
HomePredictionsDigestsScorecardTimelinesArticlesWorldTechnologyPoliticsBusiness
AI-powered predictive news aggregation© 2026 NewsWorld. All rights reserved.
Trending
IranStrikesIranianTrumpCrisisIsraeliPowersMilitarySupremeRegionalConflictLeaderFacesMarchEmergencySecurityTimelineCouncilRefundDigestSundayTargetsDeathGulf
IranStrikesIranianTrumpCrisisIsraeliPowersMilitarySupremeRegionalConflictLeaderFacesMarchEmergencySecurityTimelineCouncilRefundDigestSundayTargetsDeathGulf
All Articles
dailyinqilab.com
Published about 3 hours ago

মার্কিন - ইসরাইলি বর্বরতা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করবে

dailyinqilab.com · Mar 1, 2026 · Collected from GDELT

Summary

Published: 20260301T184500Z

Full Article

ইরান একটি স্বাধীন-স্বার্বভৌম দেশ। সেই দেশের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীকে নিজ বাসভবনে ইসরাইলি-মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা করে হত্যা করা প্রতিষ্ঠিত বিশ্বব্যবস্থার প্রতি সুস্পষ্ট উপেক্ষা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইরানে মার্কিন-ইজরাইলি এই বর্বরতা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করবে। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ইরানে ইসরাইল-মার্কিন বর্বরোচিত হামলার বিরুদ্ধে প্রস্তাব আনতে হবে এবং মার্কিন ও ইসরাইলের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ জানাতে হবে। ইরানে ইসরাইলি ও মার্কিন বর্বরোচিত হামলায় ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বিদ্যালয়ে নিরপরাধ ছাত্র-ছাত্রীদের হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে ও বিবৃতিতে বিভিন্ন দল ও সংগঠনের নেতৃবৃন্দ এসব কথা বলেন। পীর সাহেব চরমোনাই : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ইরান একটি স্বাধীন-স্বার্বভৌম দেশ। সেই দেশের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীকে নিজ বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা করে হত্যা করা প্রতিষ্ঠিত বিশ্বব্যবস্থার প্রতি স্পষ্ট উপেক্ষা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বর্বরোচিত হত্যাকা-ের তীব্র নিন্দা জানাচ্ছে। এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই উপর্যুক্ত মন্তব্য করেন। বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পীর সাহেব চরমোনাই আরো বলেন, মার্কিন-ইসরাইলি এই বর্বরতা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করবে এবং এর অভিঘাত বিশ্বের সকলকেই স্পর্শ করবে। তাই এই সংঘাত বন্ধ করতেই হবে। পীর সাহেব চরমোনাই শোকাহত ইরানী জনতার প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেছেন। খেলাফত মজলিস : খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘পবিত্র রমজান মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে যে হামলা চালিয়েছে তা শান্তিকামী সকল মানুষের হৃদয়ে আঘাত দিয়েছে। এই হামলার মধ্য দিয়ে অবৈধ রাষ্ট্র ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাসী রূপের আবারো বহিপ্রকাশ ঘটিয়েছে। একটি স্বাধীন দেশের সর্বোচ্চ ব্যক্তিকে হত্যা করা আন্তর্জাতিক কোনো রীতিতেই পড়ে না। এই হামলায় ইরানের একটি স্কুলের শতাধিক শিশুকে হত্যা করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল মানবতাবিরোধী চরম অপরাধ সংঘটিত করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই মুহূর্তেই ইরানি জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। শান্তিকামী বিশ্বকে আহ্বান করছি ইরানের পাশে দাঁড়ানোর জন্য। আরব দেশের জনগণকে আহ্বান করছি মার্কিন দখলদারিত্বের বিরুদ্ধে গর্জে উঠার জন্য। মধ্যপ্রাচ্যের শান্তি বিনষ্টকারী রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ইরানে এই হামলার বিরুদ্ধে প্রস্তাব আনতে হবে এবং মার্কিন ও ইসরাইলের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ জানাতে হবে। খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বিমান হামলার প্রতিবাদে গতকাল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বাদ যোহর বায়তুল মোকাররম উত্তর গেটে খেলাফত মজলিস ঢাকা মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব ডঃ মোস্তাফিজুর রহমান ফয়সাল, অধ্যাপক মো. আবদুল জলিল। ইসলামী ঐক্যজোট : ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় উপদেষ্টা অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীর হত্যাকা-ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, শক্তির দম্ভে পরিচালিত এই আগ্রাসন প্রমাণ করে যে আন্তর্জাতিক আইন আজ ক্ষমতাধরদের ইচ্ছার কাছে জিম্মি। একটি রাষ্ট্রের রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বকে হত্যা করে অঞ্চলকে অস্থিতিশীল করা সভ্য বিশ্বের জন্য চরম লজ্জার। এটি শুধু ইরানের বিরুদ্ধে হামলা নয়Ñ বরং গোটা মুসলিম বিশ্ব ও স্বাধীন রাষ্ট্রসমূহের মর্যাদার ওপর সরাসরি আঘাত। বাংলাদেশ খেলাফত আন্দোলন : ইরানের সর্বোচ্চ নেতা খামেনেয়ী হত্যা ও যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের যৌথ সামরিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। তিনি বলেন, পবিত্র মাহে রমজানে যখন বিশ্ব মুসলিম সিয়াম সাধনা ও এবাদতে লিপ্ত, ঠিক সেই মুহূর্তে ইরানের উপর মার্কিন-ইসরাইলি সামরিক হামলা গোটা মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। এ সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও রাষ্ট্রীয় স্বাধীনতা নীতির সুস্পষ্ট লঙ্ঘন। এ বর্বর আক্রমণে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়তে পারে। মাওলানা মিয়াজী অবিলম্বে ইরান এবং আফগানিস্তানের উপর বর্বরোচিত হামলা বন্ধে জাতিসংঘসহ বিশ্ব নেতাদের কার্যকর ভূমিকা পালন করার আহ্বান জানান। গতকাল বাদ আসর কামরাঙ্গীর চর মাদরাসা প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ লেবার পার্টি : আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের সব নীতিমালা পদদলিত করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল কর্তৃক ইরান-এর ওপর পরিচালিত ব্যাপক সামরিক আগ্রাসন এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী হত্যাকা-ের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম বলেন, একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্বকে টার্গেট করে হত্যাকা- সংঘটিত করা নিছক সামরিক অভিযান নয়Ñ এটি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, আন্তর্জাতিক সন্ত্রাস এবং বৈশ্বিক নৈরাজ্যের সুস্পষ্ট বহিঃপ্রকাশ। বাংলাদেশ খেলাফত মজলিস : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক যৌথ বিবৃতিতে বলেছেন, ইরান একটি সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম দেশ, এবং সেই দেশের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীকে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে হত্যা করা হলো প্রতিষ্ঠিত আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক নিয়মনীতির প্রতি স্পষ্ট অবজ্ঞা। বাংলাদেশ খেলাফত মজলিস এই বর্বরোচিত হত্যাকা-ের তীব্র নিন্দা জানাচ্ছে এবং মনে করিয়ে দিচ্ছে যে, এমন ধরনের সহিংসতা কোনোভাবেই বৈধতা পেতে পারে না। বিবৃতিতে আরো বলা হয়েছে, দুই দিনের সামরিক উত্তেজনা ইতোমধ্যে মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে এবং এর প্রভাবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সংঘাত গোটা অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তাকে বিপন্ন করছে এবং বিশ্বজুড়ে মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি করছে। ইসলামী ঐক্য আন্দোলন : সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইসরাইল কর্তৃক ইরানে নগ্ন হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীর হত্যাকা-ের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া, নায়েবে আমীর মাওলানা রুহুল আমীন, সেক্রেটারি জেনারেল মোস্তাফা তারেকুল হাসান ও অধ্যাপক মাওলানা মুহিবুল্লাহ নাছির। এদিকে, সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইসরাইলের ইরানে নগ্ন হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীর হত্যাকা-ের তীব্র প্রতিবাদ ও নিন্দা এবং যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে আরো যেসব নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে দিয়েছেন তারা হচ্ছেন, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের মহাসচিব শাইখুল হাদীস আল্লামা মহিউদ্দিন রাব্বানী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব শাইখুল হাদীস আল্লামা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির আল্লামা আবু জাফর কাসেমী, মহাসচিব মুফতি মো. ফখরুল ইসলাম ও যুগ্ম মহাসচিব মাওলানা হোসাইন আকন্দ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।


Share this story

Read Original at dailyinqilab.com

Related Articles

dailyinqilab.comabout 2 hours ago
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদ বাম দলগুলোর

Published: 20260301T194500Z

dailyinqilab.comabout 3 hours ago
জামায়াত - এনসিপি ক্ষমতায় এলে দেশ জঙ্গিরাষ্ট্র বানাতো : জিএম কাদের

Published: 20260301T184500Z

dailyinqilab.comabout 3 hours ago
সংসদে টিকবে কয়টি ?

Published: 20260301T184500Z

dailyinqilab.comabout 3 hours ago
দুই দিনের যুদ্ধে ইরান , ইসরাইল ও মার্কিন সেনা হতাহতের সর্বশেষ তথ্য

Published: 20260301T184500Z

dailyinqilab.comabout 3 hours ago
বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের থাকা - খাওয়া সুবিধা দেবে সরকার

Published: 20260301T184500Z

dailyinqilab.comabout 3 hours ago
খামেনেয়ীর শাহাদাতে শোকাচ্ছন্ন ইরান

Published: 20260301T184500Z