NewsWorld
PredictionsDigestsScorecardTimelinesArticles
NewsWorld
HomePredictionsDigestsScorecardTimelinesArticlesWorldTechnologyPoliticsBusiness
AI-powered predictive news aggregation© 2026 NewsWorld. All rights reserved.
Trending
IranStrikesIranianTrumpLeaderSupremeIsraeliCrisisPowersMilitaryRegionalConflictFacesMarchEmergencySecurityTimelineCouncilIsraelRefundDigestSundayKhameneiTargets
IranStrikesIranianTrumpLeaderSupremeIsraeliCrisisPowersMilitaryRegionalConflictFacesMarchEmergencySecurityTimelineCouncilIsraelRefundDigestSundayKhameneiTargets
All Articles
dailyinqilab.com
Published about 2 hours ago

জামায়াত - এনসিপি ক্ষমতায় এলে দেশ জঙ্গিরাষ্ট্র বানাতো : জিএম কাদের

dailyinqilab.com · Mar 1, 2026 · Collected from GDELT

Summary

Published: 20260301T184500Z

Full Article

বিএনপি নির্বাচিত না হলে জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রের দিকে নিয়ে যেতো। আপাতত সেখান থেকে দেশ রক্ষা পেয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। গতকাল রোববার আইডিইবি মিলনায়তনে জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যৌথসভায় তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, ছকের নির্বাচন হয়েছে। সকল দলকে আসতে দেওয়া হয়নি, সেদিক থেকে ভালো নির্বাচন বলা যায় না। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। দলের নেতাকর্মীদের উদ্দেশে জিএম কাদের বলেন, যারা হতাশ হয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, জাতীয় পার্টিকে এখন সবচেয়ে বেশি সম্ভাবনাময় মনে হচ্ছে। এ কথা হয়তো তোমাদের কাছে বাড়াবাড়ি মনে হবে। তবে এটাই বাস্তবতা। বাংলাদেশের রাজনীতিতে নতুন যারা আসতে চায়, তাদের জন্য পথ তৈরি করবো। হতাশ হওয়ার কিছু নেই, স্থানীয় সরকার নির্বাচন থেকে নতুন রাজনীতি শুরু করবো। তিনি বলেন, আমরা অনেকে হল রুমে বসে হাহুতাশ করছি, এক সময় এমন পরিবেশ ছিল না। এখানে ৩/৪ বার হল বুকিং দেওয়ার চেষ্টা করেছি, করতে দেওয়া হয় নি। একটি কুচক্রীমহল থেকে জাপাকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। আমাদের উপর হামলা হয়েছে, আমরা অন্যায় করিনি, অবিচল ছিলাম। নির্বাচন কমিশন আমাদের বাদ দিলেন, প্রথম শুরু হলো জেল দিতে হবে, গ্রেফতার করতে হবে। আমরা জানতাম, নির্বাচনে বাঁধা দেওয়া হবে, সমানভাবে সুযোগ দেওয়ার কথা, কিন্তু টেলিভিশনে আমাদের সুযোগ দেওয়া হয়নি। সরকারের উদ্দেশ্যে বলেন, সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে, রিজার্ভ সংকট হতে পারে, বিনিয়োগ আসছে না, সরকার চালানো কঠিন হতে পারে, সামাজিক নিরাপত্তার সংকট তৈরি হতে পারে। দেশে বিভক্তি না করে, সবাইকে নিয়ে দেশ চালাতে হবে।গণতন্ত্র অব্যাহত থাকুক, গায়ের জোরে কারো রাজনীতি বন্ধ করা ঠিক হবে না।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব শামীম হাূয়দার পাটোয়ারি, প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য ফখরুল ইমাম, আবদুস সবুর আসুদ, শেরিফা কাদের, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, দপ্তর সম্পাদক মাহমুদ আলম প্রমুখ।


Share this story

Read Original at dailyinqilab.com

Related Articles

dailyinqilab.comabout 2 hours ago
সংসদে টিকবে কয়টি ?

Published: 20260301T184500Z

dailyinqilab.comabout 2 hours ago
দুই দিনের যুদ্ধে ইরান , ইসরাইল ও মার্কিন সেনা হতাহতের সর্বশেষ তথ্য

Published: 20260301T184500Z

dailyinqilab.comabout 2 hours ago
মার্কিন - ইসরাইলি বর্বরতা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করবে

Published: 20260301T184500Z

dailyinqilab.comabout 2 hours ago
বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের থাকা - খাওয়া সুবিধা দেবে সরকার

Published: 20260301T184500Z

dailyinqilab.comabout 2 hours ago
খামেনেয়ীর শাহাদাতে শোকাচ্ছন্ন ইরান

Published: 20260301T184500Z

dailyinqilab.comabout 2 hours ago
মধ্যপ্রাচ্যে ৭০ লাখ প্রবাসী আতঙ্কিত

Published: 20260301T184500Z