NewsWorld
PredictionsDigestsScorecardTimelinesArticles
NewsWorld
HomePredictionsDigestsScorecardTimelinesArticlesWorldTechnologyPoliticsBusiness
AI-powered predictive news aggregation© 2026 NewsWorld. All rights reserved.
Trending
AlsTrumpFebruaryMajorDane'sResearchElectionCandidateCampaignPartyStrikesNewsDigestSundayTimelineLaunchesPrivateGlobalCongressionalCrisisPoliticalEricBlueCredit
AlsTrumpFebruaryMajorDane'sResearchElectionCandidateCampaignPartyStrikesNewsDigestSundayTimelineLaunchesPrivateGlobalCongressionalCrisisPoliticalEricBlueCredit
All Articles
dailyjanakantha.com
Published about 21 hours ago

ভাষা শহীদদের শ্রদ্ধায় আমতলীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

dailyjanakantha.com · Feb 21, 2026 · Collected from GDELT

Summary

Published: 20260221T130000Z

Full Article

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেটিক্স বিভাগের রেজিষ্ট্রার ডাঃ মোঃ রিয়াজ মৃধার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। তার এমন উদ্যোগে শনিবার আটজন চিকিৎসক পাঁচ শতাধিক অস্বচ্ছল, হতদরিদ্র ও দরিদ্র রোগীর চিকিৎসা সেবা দেয়া হয়। চিকিৎসা সেবা শেষে অস্বচ্ছল রোগীদের বিনামুল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। জানাগেছে, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পুর্বচিলা গ্রামের রফিক মৃধার ছেলে মোঃ রিয়াজ মৃধা ৩৯তম বিসিএস উত্তীর্ণ হয়ে বাখেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। ওই বছরই তিনি তার জন্মভুমি আমতলী উপজেলার ফ্রি চিকিৎসা সেবা দিতে শুরু করেন। ২০২১ সালে নিজ গ্রাম পুর্ব চিলায় বাবা রফিক মৃধা ও মা নুরজাহান বেগমের নামে রফিক-নুরজাহান ট্রাস্ট হাসপাতাল (প্রস্তাবিত) প্রতিষ্ঠা করেন। গত পাঁচ বছর তিনি বিভিন্ন দিবসে এলাকার অস্বচ্ছল, হতদরিদ্র ও দরিদ্র রোগীদের ফ্রি চিকিৎসা দিয়ে আসছেন। গত পাঁচ বছরে তিনি কয়েক হাজার রোগীর সেবা দিয়েছেন। শনিবার আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডাঃ রিয়াজ মৃধার উদ্যোগে আটজন বিশেষজ্ঞ চিকিৎসক ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা দিয়েছেন। ওই দিন পাঁচ শতাধিক রোগী চিকিৎসা সেবা দেন। ওই ক্যাম্পে মেডিসিন, নারী ও প্রসুতি, চর্ম ও এলার্জি, ডায়াবেটিস, হৃদরোগ ও বক্ষব্যাধি, নবজাতক ও শিশু রোগসহ বিভিন্ন রোগীর সেবা দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে অসচ্ছল রোগীদের হাতে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়েছে। চিকিৎসা নিতে আসা রোগী সালেহা, নাজমা ও কুলসুম বলেন, মোরা টাহা দিয়া ডাক্তার দ্যাহাইতে পারি না। বেমালা দিন কষ্ট হরি। মোগো গ্যারামের পোলা ডাক্তার অইছে, হে মোগো মাগনা দ্যাখছে আবার ওষুধও দেছে। মোরা দোয়া হরি, আল্লায় ডাঃ রিয়াজ মৃধাকে বেমালা দিন বাচাইয়্যা রাকবে। রফিক-নুরজাহান ট্রাস্ট হাসপাতালের (প্রস্তাবিত) প্রতিষ্ঠাতা বরিশাল শেবাচিম হাসপাতালের অর্থোপেটিক্স বিভাগের রেজিষ্ট্রার ডা. মোঃ রিয়াজ মৃধা বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ আমার প্রেরনা। তাদের স্মৃতির প্রতি সম্মান রক্ষায় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁডাতেই আমার এমন উদ্যোগ। প্রত্যান্ত গ্রামাঞ্চলের অনেক অস্বচ্ছল, হতদরিদ্র ও দরিদ্র মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের সেবা দিতেই গত পাঁচ বছর ধরে বিভিন্ন দিবসে মেডিকেল ক্যাম্প স্থাপন করে ফ্রি চিকিৎসা দিয়ে যাচ্ছি। মানুষের সেবা করতেই বাবা ও মায়ের নামে রফিক-নুরজাহান ট্রাস্ট হাসপাতাল (প্রস্তাবিত) প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি। হাসপাতাল প্রতিষ্ঠা করতে পারলে মানুষকে আরো উন্নত সেবা দিতে পারবো।


Share this story

Read Original at dailyjanakantha.com

Related Articles

dailyjanakantha.com1 day ago
যেকোনো মুহূর্তে ইরানে শীর্ষ নেতাদের ওপর হামলা : রয়টার্স

Published: 20260221T083000Z

dailyjanakantha.com1 day ago
সংরক্ষিত নারী আসনে বিএনপির যারা এগিয়ে

Published: 20260221T060000Z

dailyjanakantha.com1 day ago
৩৪তম বর্ষে পা দিল দৈনিক জনকণ্ঠ

Published: 20260220T193000Z

dailyjanakantha.com1 day ago
শহীদ জিয়ার পথ ধরে বহুমাত্রিক কূটনীতিতে ফিরছে ঢাকা

Published: 20260220T193000Z

dailyjanakantha.com2 days ago
একের পর এক চমক দেখাচ্ছেন তারেক রহমান

Published: 20260220T151500Z

dailyjanakantha.com3 days ago
ইরানে হামলার নির্দেশ , নিজের মৃত্যুর পরোয়ানায় সই নেতানিয়াহুর !

Published: 20260219T193000Z