NewsWorld
PredictionsDigestsScorecardTimelinesArticles
NewsWorld
HomePredictionsDigestsScorecardTimelinesArticlesWorldTechnologyPoliticsBusiness
AI-powered predictive news aggregation© 2026 NewsWorld. All rights reserved.
Trending
AlsFebruaryTrumpIranNuclearMajorDane'sResearchElectionCandidateCampaignPartyNewsDigestSundayTimelinePressureOneMilitaryPrivateStrikesGlobalTariffsNation
AlsFebruaryTrumpIranNuclearMajorDane'sResearchElectionCandidateCampaignPartyNewsDigestSundayTimelinePressureOneMilitaryPrivateStrikesGlobalTariffsNation
All Articles
dailyinqilab.com
Published 5 days ago

মন্ত্রী - প্রতিমন্ত্রীদের দফতর বণ্টনে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন জারি

dailyinqilab.com · Feb 17, 2026 · Collected from GDELT

Summary

Published: 20260217T194500Z

Full Article

মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্রবাহিনী বিভাগসহ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বও নিজের কাছে রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিলেন বিএনপির নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যরা। প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথবাক্য পাঠ করান। তার সাথে মন্ত্রিসভার মোট ৪৯ জন সদস্য শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দফতর বণ্টন বা মন্ত্রণালয় বণ্টনের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দেশের ১১তম প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানে অধীনে ছয়টি মন্ত্রণালয় ও বিভাগ রাখা হয়েছে। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্রবাহিনী বিভাগসহ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বও নিজের কাছে রেখেছেন প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। মন্ত্রী হিসিবে শপথ নিয়েছেন ২৫ জন এমপি এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৪ জন এমপি। অনুষ্ঠানের শুরুর দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন। এরপর মন্ত্রীদের শপথ পড়ানো হয়, তারপর শপথ পাঠ করেন প্রতিমন্ত্রীরা। মন্ত্রী হিসেবে কে কোন দফতরে দায়িত্ব পেয়েছেন : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, আমীর খসরু মাহমুদ চৌধুরী অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়, সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইকবাল হাসান মাহমুদ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রণালয়, আবু জাফর মো. জাহিদ হোসেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়, ড. খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয় (টেকনোক্র্যাট), আব্দুল আউয়াল মিন্টু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ধর্ম-বিষয়ক মন্ত্রণালয়, মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়, নিতাই রায় চৌধুরী সংস্কৃতি-বিষয়ক মন্ত্রণালয়, খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়, আরিফুল হক চৌধুরী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, মোহাম্মদ আমিন উর রশীদ কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়, আফরোজা খানম বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী পানিসম্পদ মন্ত্রণালয়, আসাদুল হাবিব দুলু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মো. আসাদুজ্জামান আইন, বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রণালয়, জাকারিয়া তাহের সুমন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক মন্ত্রণালয়, আ ন ম এহসানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সরদার মো. সাখাওয়াত হোসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ফকির মাহবুব আনাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং শেখ রবিউল আলমকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন মন্ত্রণালয় দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রতিমন্ত্রী দায়িত্ব প্রাপ্তরা হলেনÑ এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, মো. শরিফুল আলম বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় বস্ত্র ও পাট মন্ত্রণালয় শামা ওবায়েদ ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয় সুলতান সালাউদ্দিন টুকু, কৃষি মন্ত্রণালয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়, ব্যারিস্টার কায়সার কামাল, ভূমি মন্ত্রণালয় ফরহাদ হোসেন আজাদ, পানিসম্পদ মন্ত্রণালয় মো. আমিনুল হক (টেকনোক্র্যাট), যুব ও ক্রীড়া মন্ত্রণালয় মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক মন্ত্রণালয় হাবিবুর রশিদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, মো. রাজিব আহসান, রেলপথ মন্ত্রণালয় ও নৌ-পরিবহন মন্ত্রণালয়, মো. আব্দুল বারী, জনপ্রশাসন মন্ত্রণালয়, মীর শাহে আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইশরাক হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ফারজানা শারমীন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, শেখ ফরিদুল ইসলাম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, মো. নুরুল হক নুর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ইয়াসের খান চৌধুরী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, এম ইকবাল হোসেইন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, এম এ মুহিত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, আহম্মদ সোহেল মঞ্জুর, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, ববি হাজ্জাজ শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, সংস্কৃতি-বিষয়ক মন্ত্রণালয় দায়িত্ব দেয়া হয়েছে।


Share this story

Read Original at dailyinqilab.com

Related Articles

dailyinqilab.comabout 22 hours ago
আমাদের যুবসমাজ বর্তমানে হতাশ : নজরুল ইসলাম খান

Published: 20260221T103000Z

dailyinqilab.com1 day ago
কলকাতায় মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম

Published: 20260221T070000Z

dailyinqilab.com1 day ago
৯১ % আসনে উজ্জীবিত বিএনপি

Published: 20260220T184500Z

dailyinqilab.com3 days ago
ব্যতিক্রমী প্রধানমন্ত্রী তারেক রহমান

Published: 20260219T193000Z

dailyinqilab.com3 days ago
পণ্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ নিতে হবে

Published: 20260219T193000Z

dailyinqilab.com4 days ago
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিবৃতি

Published: 20260218T180000Z