NewsWorld
PredictionsDigestsScorecardTimelinesArticles
NewsWorld
HomePredictionsDigestsScorecardTimelinesArticlesWorldTechnologyPoliticsBusiness
AI-powered predictive news aggregation© 2026 NewsWorld. All rights reserved.
Trending
AlsTrumpFebruaryMajorDane'sResearchElectionCandidateCampaignPartyStrikesNewsDigestSundayTimelineLaunchesPrivateGlobalCongressionalCrisisPoliticalEricBlueCredit
AlsTrumpFebruaryMajorDane'sResearchElectionCandidateCampaignPartyStrikesNewsDigestSundayTimelineLaunchesPrivateGlobalCongressionalCrisisPoliticalEricBlueCredit
All Articles
dailyinqilab.com
Published 1 day ago

কলকাতায় মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম

dailyinqilab.com · Feb 21, 2026 · Collected from GDELT

Summary

Published: 20260221T070000Z

Full Article

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) আর নেই। শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোররাতে ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরিবার সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য তাকে কলকাতায় নেওয়া হয়েছিল। সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়। মরহুমের ছোট ভাই ও সখিপুরের যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আতিকুর রহমান আতোয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে দ্রুতই তার মরদেহ টাঙ্গাইলে আনা হবে। অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল জেলা রাজনীতির একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তিনি সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদের ভিপি হিসেবে দায়িত্ব পালন করায় তৃণমূলের নেতাকর্মীদের কাছে 'ভিপি জোয়াহের' নামেই অধিক পরিচিত ছিলেন। পরবর্তীতে তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার মৃত্যুতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।


Share this story

Read Original at dailyinqilab.com

Related Articles

dailyinqilab.comabout 24 hours ago
আমাদের যুবসমাজ বর্তমানে হতাশ : নজরুল ইসলাম খান

Published: 20260221T103000Z

dailyinqilab.com1 day ago
৯১ % আসনে উজ্জীবিত বিএনপি

Published: 20260220T184500Z

dailyinqilab.com3 days ago
ব্যতিক্রমী প্রধানমন্ত্রী তারেক রহমান

Published: 20260219T193000Z

dailyinqilab.com3 days ago
পণ্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ নিতে হবে

Published: 20260219T193000Z

dailyinqilab.com4 days ago
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিবৃতি

Published: 20260218T180000Z

dailyinqilab.com4 days ago
পুরোনো আঙিনায় বস হয়ে ফিরলেন আব্দুল বারী

Published: 20260218T160000Z