NewsWorld
PredictionsDigestsScorecardTimelinesArticles
NewsWorld
HomePredictionsDigestsScorecardTimelinesArticlesWorldTechnologyPoliticsBusiness
AI-powered predictive news aggregation© 2026 NewsWorld. All rights reserved.
Trending
AlsNewsFebruaryMajorDane'sResearchElectionCandidateCampaignPartyStrikesDigestSundayTimelinePrivateCrisisPoliticalEricBlueCreditFundingRamadanAdditionalLaunches
AlsNewsFebruaryMajorDane'sResearchElectionCandidateCampaignPartyStrikesDigestSundayTimelinePrivateCrisisPoliticalEricBlueCreditFundingRamadanAdditionalLaunches
All Articles
dailyinqilab.com
Published 4 days ago

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিবৃতি

dailyinqilab.com · Feb 18, 2026 · Collected from GDELT

Summary

Published: 20260218T180000Z

Full Article

দীর্ঘ ১৭ বছরের পর দেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এটিকে ঐতিহাসিক বিজয় হিসেবে স্বীকৃতি দিয়ে দলটির সভাপতি ও নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিবৃতি প্রদান করে বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সব স্তরের নেতা কর্মীদেরকেও শুভেচ্ছা জানানো হয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে শাখা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল আমীন, সেক্রেটারি প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধূরী ও সাংগঠনিক সম্পাদক প্রফেসর ডঃ মো. শফিকুল ইসলামের যৌথ স্বাক্ষরে এই বিবৃতি প্রদান করা হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের পথে আরেকটি মাইলফলক স্থাপিত হলো। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ পাড়ি দিয়ে দেশবাসী তাদের ভোটের অধিকার নিশ্চিত করেছে এবং পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। পাশাপাশি নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গে বলা হয়, জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে দূরদর্শী, উদার ও উন্নয়নমুখী রাজনীতির বার্তা জনগণের মাঝে পৌঁছে দিয়েছে, তা-ই এই বিপুল বিজয়ের মূলমন্ত্র। শাখা জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক মুক্তি, শিক্ষার আধুনিকায়ন, তরুণ প্রজন্মের কর্মসংস্থান এবং একটি শোষণমুক্ত সমাজ বিনির্মাণে অভূতপূর্ব সাফল্য অর্জন করবে। তাঁর সুযোগ্য নেতৃত্বে দেশের শিক্ষাব্যবস্থা, বিশেষত উচ্চশিক্ষার মানোন্নয়ন ও গবেষণা প্রসারে কার্যকর ভূমিকা রাখবে নতুন সরকার।


Share this story

Read Original at dailyinqilab.com

Related Articles

dailyinqilab.com1 day ago
আমাদের যুবসমাজ বর্তমানে হতাশ : নজরুল ইসলাম খান

Published: 20260221T103000Z

dailyinqilab.com1 day ago
কলকাতায় মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম

Published: 20260221T070000Z

dailyinqilab.com1 day ago
৯১ % আসনে উজ্জীবিত বিএনপি

Published: 20260220T184500Z

dailyinqilab.com3 days ago
ব্যতিক্রমী প্রধানমন্ত্রী তারেক রহমান

Published: 20260219T193000Z

dailyinqilab.com3 days ago
পণ্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ নিতে হবে

Published: 20260219T193000Z

dailyinqilab.com4 days ago
পুরোনো আঙিনায় বস হয়ে ফিরলেন আব্দুল বারী

Published: 20260218T160000Z