
dailynayadiganta.com · Mar 1, 2026 · Collected from GDELT
Published: 20260301T161500Z
‘রক্তে গড়া জুলাই জাতীয় সনদ ও সংস্কার প্রস্তাব পাশ করে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের মধ্য দিয়ে নতুন অভিযাত্রা শুরু করেছিলাম। যেখানে আমাদের সকলের কমিটমেন্ট ছিল রাজনীতিতে পরমত সহিষ্ণুতা, একে অপরকে মেনে নেয়া। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সেই উদাহরণ সরকারি দলের পক্ষ থেকে দেখতে পাচ্ছি না। মামলা করা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে, কিন্তু সহিংসতা থামছে না।’ Published At : Sunday March 1 2026, 14:14 Updated At : Sunday March 1 2026, 14:14 বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘নির্বাচন-পরবর্তী সহিংসতা, বিরোধী দলের নেতাকর্মীদের ওপর আক্রমণ, বাড়ি-ঘরে আগুন দেয়া কোনোভাবেই প্রত্যাশিত নয়। সরকারের কাছে আহ্বান করছি, এসব সহিংসতা বন্ধ করুন। আসন্ন সংসদ অধিবেশনের আগেই সহিংসতামুক্ত পরিবেশ তৈরি করতে না পারলে জনগণের কাছে ভুল বার্তা যাবে।’তিনি বলেন, ‘রক্তে গড়া জুলাই জাতীয় সনদ ও সংস্কার প্রস্তাব পাশ করে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের মধ্য দিয়ে নতুন অভিযাত্রা শুরু করেছিলাম। যেখানে আমাদের সকলের কমিটমেন্ট ছিল রাজনীতিতে পরমত সহিষ্ণুতা, একে অপরকে মেনে নেয়া। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সেই উদাহরণ সরকারি দলের পক্ষ থেকে দেখতে পাচ্ছি না। মামলা করা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে, কিন্তু সহিংসতা থামছে না।’রোববার (১ মার্চ) চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘চুয়াডাঙ্গার দু’টি আসনে জামায়াত বিজয়ী হয়েছে। কিন্তু কই, কেউ তো পরাজিতদের ওপর হামলা করেনি।’ এ সময় তিনি চুয়াডাঙ্গায় জীবননগর উপজেলায় জামায়াতের নেতাকর্মীদের ওপর ইফতারের পর নৃশংস কায়দায় হামলা এবং একজনের শাহাদাতের প্রসঙ্গ তুলে ধরেন।কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ও বিএনপি নেতা ডা: শাহাদাত হোসেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি ও ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ। জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, ‘ইহুদি জায়নবাদীরা মুসলিম বিশ্বের ওপর হামলে পড়েছে। সারা পৃথিবীতে আগুন জালিয়ে দিয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনীকে হত্যা করা হয়েছে। কিছুদিন আগে ইরানের শীর্ষ সরকারি কর্মকর্তাদের হত্যা করা হয়েছে। ফিলিস্তিনের মুক্তির সংগ্রামী স্বাধীনতার যোদ্ধাদের ওপর হামলা করে একের পর এক তাদের সেনাপতিদের হত্যা করা হয়েছে। আমরা জায়নবাদী-ইহুদীবাদী-মার্কিন সাম্রাজ্যবাদের নিষ্ঠুর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের এমপি আবু সুফিয়ান, আইআইইউসি ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ হাসমত আলী, পোর্টসিটি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মহানগরীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, চাকসু ভিপি ইব্রাহিম রনি, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা: এ কে এম ফজলুল হক, ডা: সিদ্দিকুর রহমান, চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, ছাত্রশিবির মহানগর দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, নেজামে ইসলাম পার্টির নায়েয়ে আমির আব্দুর রহমান চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইল, বাংলাদেশের নেজামে ইসলাম পার্টির মহানগর আমির মাওলানা জিয়াউল হোসাইন, খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর সভাপতি অধ্যাপক খোরশেদ আলম, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক পার্টির মহানগর সভাপতি আবু মোজাফফর মুহাম্মদ আনাস, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহানগর সেক্রেটারি জাফর আহমদ চৌধুরী, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক, বাংলাদেশ ডেভেলপমেন্ট পাটির (বিডিপি) মহানগর সাংগঠনিক সম্পাদক জোবাইর মাহমুদ, লেবার পার্টির মহানগর সহ-সভাপতি মুজিবুর রহমান, সেক্রেটারি আবসার উদ্দিন প্রমুখ।