NewsWorld
PredictionsDigestsScorecardTimelinesArticles
NewsWorld
HomePredictionsDigestsScorecardTimelinesArticlesWorldTechnologyPoliticsBusiness
AI-powered predictive news aggregation© 2026 NewsWorld. All rights reserved.
Trending
FebruarySignificantMilitaryTimelineFederalDigestChinaDiplomaticTensionsCompanyFridayFaceParticularlyTurkeyTalksStateIranDrugEscalatingGovernanceCaliforniaTargetingDespiteDisease
FebruarySignificantMilitaryTimelineFederalDigestChinaDiplomaticTensionsCompanyFridayFaceParticularlyTurkeyTalksStateIranDrugEscalatingGovernanceCaliforniaTargetingDespiteDisease
All Articles
জামায়াতে ইসলামীকে ৫০টির বেশি আসনে হারিয়ে দেয়া হয়েছে
dailynayadiganta.com
Published about 6 hours ago

জামায়াতে ইসলামীকে ৫০টির বেশি আসনে হারিয়ে দেয়া হয়েছে

dailynayadiganta.com · Feb 27, 2026 · Collected from GDELT

Summary

Published: 20260227T191500Z

Full Article

‘আমরা মনে করি ভোটাররা সুষ্ঠভাবে ভোট দিতে পারলেও অন্যবারের মতো ভোটকেন্দ্রে যেতে বাঁধা দেয়া, সহিংসতার মতো বড় ঘটনা না ঘটলেও নির্বাচনের পরে ভোট গণনা, রেজাল্ট তৈরি করা এবং রেজাল্ট ঘোষণার মধ্যে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে।’ Published At : Friday February 27 2026, 15:43 Updated At : Friday February 27 2026, 15:43 বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আমরা মনে করি ভোটাররা সুষ্ঠভাবে ভোট দিতে পারলেও অন্যবারের মতো ভোটকেন্দ্রে যেতে বাঁধা দেয়া, সহিংসতার মতো বড় ঘটনা না ঘটলেও নির্বাচনের পরে ভোট গণনা, রেজাল্ট তৈরি করা এবং রেজাল্ট ঘোষণার মধ্যে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে।’তিনি আরো বলেন, ‘জামায়াতে ইসলামী অনেক সংসদীয় আসনে একহাজার থেকে পাঁচ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে দেয়া হয়েছে। এরকম আসনের সংখ্যা হবে পঞ্চাশটির ঊর্ধ্বে। আমার নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছি, বিধি অনুযায়ী যে নির্বাচনের ট্রাইব্যুনাল গঠিত হয়েছে সেখানেও আমরা আমাদের অভিযোগগুলো নিয়ে যাবো এবং সেইসব আসনের ভোটের পুণ:গণনা ও যে অনিয়ম হয়েছে তা নিরপেক্ষ তদন্তের দাবি জানাবো।’শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ নগরীর টাউন হল মিলনায়তনে জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, ‘জামায়াত সবসময় নিয়মতান্ত্রিক, রাজনৈতিক এবং গঠনমূলক ভূমিকা পালন করবে, ইনশাল্লাহ। আমরা কোনো অনিয়মতান্ত্রিক হঠকারি পদ্ধতিতে সহিংসতা, চরমপন্থা কোনো পথকে ইসলামী পথ বলে মনে করি না। আমরা মনে করি দেশের জনগণ বিগত নির্বাচনে যেভাবে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি করেছিল, আমরাই শুধু বিস্মিত হইনি, এতে দেশের মানুষ বিস্মিত হয়েছে, মিডিয়াও বিস্মিত হয়েছে। যারা শত্রুতা করেছে তারাও বিস্মিত হয়েছে, যে জামায়াতে ইসলামীকে জনগণ এত ভোট দিল! নির্বাচনের দুদিন আগে থেকে রাজধানী থেকে ছুটি নিয়ে যার যার গন্তব্যে যাচ্ছিল, ট্রেনের ছাদে, লঞ্চে, নৌকায়, বাসে কী অভূতপূর্ব দৃশ্য যা বাংলাদেশে নির্বাচন পূর্ববর্তী আগে কেউ এমন পরিস্থিতি দেখেনি। দাঁড়িপাল্লার স্লোগানে মুখরিত করে তারা রাজধানী ঢাকা ত্যাগ করেছে নিজের গন্তব্যে যাওয়ার সময়। আর ভোটকেন্দ্রে যেভাবে ভোটারের উপস্থিতি এবং দাঁড়িপাল্লার পক্ষে রায় আমরা দেখতে পারছিলাম, ভোট গণনার সময়ও সারা দেশ থেকে খবর পাওয়া গেছে, একের পর এক আমাদের আসনগুলো থেকে বিজয়ের খবর আসতে থাকল, সব আপনারা জানেন। আর পক্ষান্তরে ষড়যন্ত্রমূলকভাবে মিডিয়ায় ফলাফল বন্ধ করে দিলো।’আগামী দিনেও জামায়াতে ইসলামী জনগণের পাশে থাকবে জানিয়ে দলের সেক্রেটারি জেনারেল বলেন, ‘গণতান্ত্রিক রীতিনীতি এবং নিয়মতান্ত্রিক রাজনীতি অনুসরণ করে আমরা সরকার এবং জনগণের পাশে আমরা থাকব। তবে জামায়াতে ইসলামীর নেতৃত্বে আমাদের নির্বাচিত সংসদ সদস্যদের সততা, সরলতা, বিনয়, ভদ্রতাকে দুর্বলতা মনে করবেন না। আপনার যে ভাষায়, যে ভঙ্গিতে মানুষের উপর হামলে পড়ছেন, এটা থেকে আমরা সংযত থাকব। সরকারের শুরুতেই এ ব্যাপারে আমরা আদর্শের মোকাবেলা আদর্শ দিয়ে করবো, চরিত্রের মোকাবেলা চরিত্র দিয়ে করবো, নৈতিকতার মোকাবেলা নৈতিকতা দিয়ে করবো, যুক্তির মোকাবেলা যুক্তি দিয়ে করবো, কিন্তু সন্ত্রাস-সহিংসতাকে আমাদের আদর্শবান, চরিত্রবান, নৈতিক দিক থেকে আমাদের যারা পার্লামেন্টারি আছে তাদের মোকাবেলায় সহিংসতার পথ যেন কোনো জায়গায় বেছে না নেন। এটুকুই সরকারের শুরুতেই আমাদের অনুরোধ থাকবে। আমরা সব ধরণের নিয়মতান্ত্রিক পন্থায় রাষ্ট্র পরিচালনায় সরকার এবং জনগণের পাশে থাকবো।’সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ময়মনসিংহ মহানগর জামায়াতে আমির ড. মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো: শাহাবুদ্দিন, মিডিয়া বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, জেলা জামায়াতে আমির আব্দুল করিম। এসময় মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


Share this story

Read Original at dailynayadiganta.com

Related Articles

South China Morning Postabout 1 hour ago
Hong Kong landlords split over costly upgrades to meet subdivided housing law

Some Hong Kong landlords have spent millions renovating their subdivided flats to be among the first to meet the new standards coming into effect on March 1, but many others remain taken aback by the high costs and are unsure whether to proceed. Building experts have also warned of the challenges facing landlords seeking certification under the new law, including meeting waterproofing and fire safety requirements, which will require professional advice and supervision. Matthew Lau Chi-kwong, a...

South China Morning Postabout 1 hour ago
Why ‘twin look’ of North Korea’s Kim Jong-un, daughter sparks succession talk

During North Korea’s latest military parade, images of its leader Kim Jong-un and his daughter wearing near-identical leather coats have prompted Pyongyang observers to speculate whether the stage is set for the next chapter in the ruling family’s history. For them, the “twin look” is another instance of carefully directed political theatre to burnish the standing of the Kims in the reclusive country for the long term. At the close of the ruling Workers’ Party’s ninth congress on Wednesday...

Bloombergabout 1 hour ago
Raising Cane's CEO on International Expansion Plans

AJ Kumaran, COO and Co-CEO of Raising Cane’s, discusses the restaurant chain’s growth. He tells Romaine Bostick and Bailey Lipschultz on “The Close” that the company has no plans to go public. (Source: Bloomberg)

Bloombergabout 1 hour ago
Charlotte Hornets Aim to Generate Buzz Under New Owners

Shelly Cayette-Weston, President of Business Operations for the Charlotte Hornets, discusses the team’s strategic initiatives to enhance the fan experience and drive economic development in Charlotte. She speaks with Romaine Bostick and Bailey Lipschultz on “The Close.” (Source: Bloomberg)

Wiredabout 1 hour ago
18 Best Wireless Chargers, All Tested and Reviewed (2026)

Stop fumbling for cables in the dark. These WIRED-tested stands and pads will take the hassle out of refueling your phone, wireless earbuds, and watch.

Bloombergabout 1 hour ago
Paramount’s $57.5 Billion of Warner Debt to Mix Junk, High Grade

Paramount Skydance Corp.’s takeover of Warner Bros. Discovery Inc. is expected to feature an unusual combination of investment-grade and junk-rated debt, as Wall Street banks turn to as many markets as possible to raise $57.5 billion of debt for the acquisition.