
bd-pratidin.com · Feb 22, 2026 · Collected from GDELT
Published: 20260222T134500Z
রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ শিরোনাম বাংলাদেশকে নতুন মাত্রায় পৌঁছে দিতে সংস্কৃতি মন্ত্রীর আহ্বান নতুন করে চোটে ফের ছিটকে গেলেন ডেভিস সোমবার গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে যেসব এলাকায় দল ছাড়ার গুঞ্জনের ইতি টানলেন রোনালদো বঙ্গোপসাগরে লঘুচাপ : ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস কার্যক্রম নিষিদ্ধ দলের কোনো তৎপরতা চলতে দেওয়া যাবে না: আইজিপি জামায়াতের ৮৮ সদস্যের কর্মপরিষদ গঠন, নারী ২১ জন লঙ্কানদের ৯৫ রানে গুটিয়ে ইংল্যান্ডের দাপুটে জয় ‘গুরুত্বপূর্ণ পাবলিক প্লেসে ধাপে ধাপে ফ্রি ইন্টারনেট’ নিখোঁজের তিনদিন পর নদীতে মিলল যুবকের মরদেহ শিশু গৃহকর্মীকে গরম খুন্তির ছ্যাঁকা, চিকিৎসক গ্রেফতার এলাকায় এসেই এমপি গেলেন স্বাস্থ্য কমপ্লেক্সে , খোঁজ নিলেন রোগীদের মা-বাবার মতো হজযাত্রীদের খেদমত করতে হবে : ধর্মমন্ত্রী ট্রেনে হারিয়ে যাওয়া জাপানি নাগরিকের লাগেজ উদ্ধার চান্দিনায় ভাষাসৈনিক আবদুল জলিল স্মরণে আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ বিষয়ে সভা কুড়িগ্রামে স্ত্রীকে হত্যা, গ্রেফতার সিলেটে ফার্নেস অয়েলের দাম লিটারে কমল প্রায় ১৬ টাকা বগুড়ায় ১৪৪ ধারা অমান্য করে মার্কেট দখলের চেষ্টা, গ্রেপ্তার ৩ গোপালগঞ্জে বাজার পরিদর্শনে নবনির্বাচিত এমপি কে এম বাবর প্রকাশ: ১৯:২১, রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ প্রিন্ট জনগণের চাওয়া-পাওয়া পূরণই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নিজস্ব প্রতিবেদক, বরিশাল অনলাইন ভার্সন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের ভোটে বর্তমান সরকার নির্বাচিত হয়েছে। জনগণের আস্থা ও সমর্থনের মর্যাদা রক্ষা করা সরকারের নৈতিক দায়িত্ব। তাই জনগণের চাওয়া-পাওয়া পূরণ করাই হবে সরকারের একমাত্র লক্ষ্য। রবিবার গৌরনদী বাসস্ট্যান্ড অডিটোরিয়ামে গৌরনদী-আগৈলঝাড়া এলাকার ভোটকেন্দ্রিক নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার একটি জনবান্ধব সরকার। কেউ সরকারের পরিচয়ে সাধারণ মানুষের ক্ষতির কারণ হবেন না। রাজনীতি কোনো পেশা নয়, এটি জনগণের অধিকার রক্ষার দায়িত্ব। গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, গণমাধ্যমকে মুক্ত, স্বাধীন ও দায়িত্বশীল হতে হবে। সরকারি দলের প্রচার-প্রচারণার হাতিয়ার হিসেবে নয়, বরং দেশের অভ্যন্তরীণ বিষয় জনগণের সামনে তুলে ধরার মাধ্যম হিসেবে কাজ করতে হবে। মাঠপর্যায়ের সাংবাদিকদের চাকরি ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশের অর্থনীতি কৃষিনির্ভর উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, গার্মেন্টস শিল্প ও রেমিট্যান্সের পাশাপাশি কৃষিই অর্থনীতির অন্যতম ভিত্তি। কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা সহজে বীজ, কীটনাশক ও কৃষিযন্ত্র কিনতে পারেন। পাশাপাশি ১০ হাজার টাকার কৃষিঋণ মওকুফ ঘোষণা করা হয়েছে। নিজ নির্বাচনী এলাকা সরিকল ইউনিয়নে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির সুফল প্রমাণিত হয়েছিল। খালগুলো ভরাট হয়ে যাওয়ায় কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন করে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। তিনি আরও বলেন, শিল্পায়নের কারণে বনায়ন ও সবুজায়ন কমে যাওয়ায় জলবায়ু ও পরিবেশে বিরূপ প্রভাব পড়ছে। তাই খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিডি-প্রতিদিন/সুজন এই বিভাগের আরও খবর হজযাত্রীরা যাতে হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে : বিমানমন্ত্রী সুন্দরবনে দস্যুতা দমনে অগ্রাধিকার ভিত্তিতে অভিযান: পরিবেশ ও বন প্রতিমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে : ত্রাণমন্ত্রী ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ চরাঞ্চলে অর্গানিক কৃষির সূচনা করতে হবে : কৃষিমন্ত্রী সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী ১২ মার্চ বসবে সংসদের প্রথম অধিবেশন, নির্বাচন হবে স্পিকার-ডেপুটি স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক প্রভাব বরদাশত করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের হাতে পৌঁছাবে রাষ্ট্রীয় সহায়তা: তথ্যমন্ত্রী আমি অপপ্রচার নিয়ে চিন্তিত না: শিক্ষা প্রতিমন্ত্রী অপরাধ-চাঁদাবাজি যেই করবে কোনো ছাড় দেয়া হবে না: বিদ্যুৎমন্ত্রী সর্বশেষ খবর সর্বাধিক পঠিত প্রিন্ট সর্বাধিক