NewsWorld
PredictionsDigestsScorecardTimelinesArticles
NewsWorld
HomePredictionsDigestsScorecardTimelinesArticlesWorldTechnologyPoliticsBusiness
AI-powered predictive news aggregation© 2026 NewsWorld. All rights reserved.
Trending
TrumpTariffTradeFebruaryStrikesAnnounceLaunchNewsPricesMajorMilitaryHongKongCourtDigestSundayTimelineChinaTechSafetyGlobalMarketTestStocks
TrumpTariffTradeFebruaryStrikesAnnounceLaunchNewsPricesMajorMilitaryHongKongCourtDigestSundayTimelineChinaTechSafetyGlobalMarketTestStocks
All Articles
জাতিসংঘকে কড়া চিঠি , আমেরিকাকে ছাড়বে না ইরান |
bd-pratidin.com
Published 2 days ago

জাতিসংঘকে কড়া চিঠি , আমেরিকাকে ছাড়বে না ইরান |

bd-pratidin.com · Feb 20, 2026 · Collected from GDELT

Summary

Published: 20260220T131500Z

Full Article

প্রকাশ: ১৮:১৫, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ প্রিন্ট জাতিসংঘকে কড়া চিঠি, আমেরিকাকে ছাড়বে না ইরান অনলাইন ডেস্ক অনলাইন ভার্সন ওয়াশিংটন-তেহরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পারদ চরম সীমায় পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক আল্টিমেটামের প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে কড়া বার্তা পাঠিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, যেকোনো ধরনের মার্কিন সামরিক আগ্রাসনের শিকার হলে তারা এর নির্ধারক ও কঠোর জবাব দেবে। জাতিসংঘের ইরানি স্থায়ী মিশন থেকে পাঠানো এক চিঠিতে সতর্ক করা হয়েছে, আক্রমণাত্মক পরিস্থিতি তৈরি হলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সমস্ত সামরিক ঘাঁটি, স্থাপনা এবং সম্পদকে তেহরান বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে। ইরান স্পষ্ট করেছে যে তারা যুদ্ধ চায় না, তবে মার্কিন প্রেসিডেন্টের বর্তমান বক্তব্য এবং রণসজ্জা একটি সম্ভাব্য সামরিক সংঘাতের বাস্তব ঝুঁকি তৈরি করছে। উল্লেখ্য, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে একটি অর্থবহ চুক্তির জন্য ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। অন্যথায় ইরানকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই হুমকির পরপরই মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, অন্তত দুটি মার্কিন বিমানবাহী রণতরী এবং কয়েক ডজন ফাইটার জেট বর্তমানে ইরানের উপকূলের কাছাকাছি অবস্থান করছে। ওদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও সুর মিলিয়ে বলেছেন, তেহরান কোনো ভুল করলে তারা কল্পনাাতীত পাল্টা জবাবের সম্মুখীন হবে। পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হরমুজ প্রণালীতে বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন ইরানি রাজনীতিবিদেরা। এর প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। ওমান ও জেনেভায় মধ্যস্থতা বৈঠকের পরেও কোনো সুরাহা না হওয়ায় আন্তর্জাতিক মহল এখন চরম উদ্বেগের মধ্যে রয়েছে। পরবর্তী ১০ দিনের মধ্যে কূটনৈতিক কোনো সমাধান না এলে মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের সংঘাত শুরু হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সূত্র: টিআরটি বিডি প্রতিদিন/নাজমুল এই বিভাগের আরও খবর যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত, ইরানের পক্ষে থাকার ঘোষণা রাশিয়ার রক্তাক্ত বুরকিনা ফাসো: অস্তাচলের পথে আফ্রিকার চে গুয়েভারা? কড়া নিরাপত্তায় আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় জাতিসংঘের খাদ্য সহায়তা স্থগিতের শঙ্কা, ঝুঁকিতে লাখ লাখ সোমালিয়ান ইরানের পতাকাবাহী কন্টেইনার জাহাজ আটক করেছে ডেনমার্ক ইসরায়েলকে বাদ দিয়ে সৌদি যুবরাজের মহাপরিকল্পনা গাজা শান্তি প্রক্রিয়া নিয়ে যা বলল তুরস্ক পারমাণবিক আলোচনা এগিয়ে নিতে খসড়া প্রস্তুত করছে তেহরান যৌথভাবে রাফাল যুদ্ধবিমান উৎপাদনে ফ্রান্স ও ভারত: ম্যাক্রোঁ ট্রাম্পের ভাষণ বর্জন করবেন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যরা ২০২৫ সালে ৫ লাখ ২০ হাজার সেনা হারিয়েছে ইউক্রেন: রাশিয়া ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দেবে না যুক্তরাজ্য সর্বশেষ খবর সর্বাধিক পঠিত প্রিন্ট সর্বাধিক


Share this story

Read Original at bd-pratidin.com

Related Articles

bd-pratidin.comabout 21 hours ago
সরকারবিরোধী আন্দোলনে উত্তাল আলবেনিয়া , প্রধানমন্ত্রীর কার্যালয়ে হামলা |

Published: 20260221T160000Z

bd-pratidin.com1 day ago
কী দেখলাম , কী দেখব | | বাংলাদেশ প্রতিদিন

Published: 20260220T194500Z

bd-pratidin.com3 days ago
ইরান ঘিরে নজিরবিহীন সেনাসমাবেশ ঘটাচ্ছে যুক্তরাষ্ট্র |

Published: 20260219T104500Z

bd-pratidin.com3 days ago
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়োলের যাবজ্জীবন কারাদণ্ড |

Published: 20260219T091500Z

bd-pratidin.com4 days ago
ট্রাম্প ইরানকে ধ্বংস করতে পারবেন না : খামেনি |

Published: 20260218T161500Z

bd-pratidin.com4 days ago
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী কার্ড নিয়ে নেমেছে ইরান |

Published: 20260218T161500Z