NewsWorld
PredictionsDigestsScorecardTimelinesArticles
NewsWorld
HomePredictionsDigestsScorecardTimelinesArticlesWorldTechnologyPoliticsBusiness
AI-powered predictive news aggregation© 2026 NewsWorld. All rights reserved.
Trending
AlsNewsFebruaryMajorDane'sResearchElectionCandidateCampaignPartyStrikesDigestSundayTimelinePrivateCrisisPoliticalEricBlueCreditFundingRamadanAdditionalLaunches
AlsNewsFebruaryMajorDane'sResearchElectionCandidateCampaignPartyStrikesDigestSundayTimelinePrivateCrisisPoliticalEricBlueCreditFundingRamadanAdditionalLaunches
All Articles
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়োলের যাবজ্জীবন কারাদণ্ড |
bd-pratidin.com
Published 3 days ago

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়োলের যাবজ্জীবন কারাদণ্ড |

bd-pratidin.com · Feb 19, 2026 · Collected from GDELT

Summary

Published: 20260219T091500Z

Full Article

প্রকাশ: ১৪:৩৩, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ প্রিন্ট দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়োলের যাবজ্জীবন কারাদণ্ড অনলাইন ডেস্ক অনলাইন ভার্সন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োলের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন দেশটির আদালত। এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দাবি করেন। কঠোর নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হয় বৃহস্পতিবার। এ সময় পথে পথে, আদালতের বাইরে হাজার হাজার সমর্থক তার পক্ষে স্লোগান দিতে থাকেন। ২০২৪ সালের ডিসেম্বরে সামরিক শাসন জারি করার মধ্য দিয়ে তিনি বিদ্রোহ করেছিলেন বলে অভিযোগ। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকালে এই মামলার রায় দেওয়া হয়। প্রতিবেদনে বলা বলা হয়, প্রসিকিউটররা ইয়োলের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দাবি করেছেন। তাদের অভিযোগ, ২০২৪ সালের ডিসেম্বরে সামরিক শাসন জারি করার সিদ্ধান্তের নেপথ্যে তিনিই মূল পরিকল্পনাকারী ছিলেন। যদিও দক্ষিণ কোরিয়ায় দীর্ঘদিন ধরে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় না, তাই এমন রায় হলে তা কার্যত আজীবন কারাদণ্ডে পরিণত হবে বলে প্রতিবেদনে বলা হয়। ইয়ুন সুক ইয়োলের জারি করা সামরিক শাসনের আদেশ মাত্র ছয় ঘণ্টা স্থায়ী হয়। কিন্তু এই সংক্ষিপ্ত সময়েই তা দেশকে নাড়িয়ে দেয়। সরকার কার্যত অচল হয়ে পড়ে এবং পরবর্তী নির্বাচনে তার দল পরাজিত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দেশটি গভীরভাবে বিভক্ত হয়ে পড়ে। ইয়ুন ইতোমধ্যেই ব্যর্থ সামরিক আইন জারির আরেক মামলায় দণ্ডিত হয়ে কারাভোগ করছেন। তার বিরুদ্ধে আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে। সর্বশেষ রায় দক্ষিণ কোরিয়ার রাজনীতি ও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্র: বিবিসি, আল-জাজিরা, দ্য গার্ডিয়ান বিডি প্রতিদিন/একেএ এই বিভাগের আরও খবর শনিবারই কি ইরানে হামলা? বিদ্রোহ করছে ইসরায়েলের রিজার্ভ সেনারা ইরান ঘিরে নজিরবিহীন সেনাসমাবেশ ঘটাচ্ছে যুক্তরাষ্ট্র সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির ফোনালাপ রমজান উপলক্ষে চার হাজারের বেশি বন্দিকে মুক্তি দিল আমিরাত হঠাৎ ভেনেজুয়েলায় গেলেন মার্কিন প্রতিনিধিদল রমজানে ৩ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিল আরব আমিরাত এআই’কে কারো খামখেয়ালির ওপর ছেড়ে দেয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে ভবন ধস, নিহত অন্তত ১৩ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পরিকল্পনার ব্যাপারে সতর্ক করলো রাশিয়া যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তুষারধসে আট স্কিয়ারের মৃত্যু সর্বশেষ খবর সর্বাধিক পঠিত প্রিন্ট সর্বাধিক


Share this story

Read Original at bd-pratidin.com

Related Articles

bd-pratidin.comabout 19 hours ago
সরকারবিরোধী আন্দোলনে উত্তাল আলবেনিয়া , প্রধানমন্ত্রীর কার্যালয়ে হামলা |

Published: 20260221T160000Z

bd-pratidin.com1 day ago
কী দেখলাম , কী দেখব | | বাংলাদেশ প্রতিদিন

Published: 20260220T194500Z

bd-pratidin.com2 days ago
জাতিসংঘকে কড়া চিঠি , আমেরিকাকে ছাড়বে না ইরান |

Published: 20260220T131500Z

bd-pratidin.com3 days ago
ইরান ঘিরে নজিরবিহীন সেনাসমাবেশ ঘটাচ্ছে যুক্তরাষ্ট্র |

Published: 20260219T104500Z

bd-pratidin.com4 days ago
ট্রাম্প ইরানকে ধ্বংস করতে পারবেন না : খামেনি |

Published: 20260218T161500Z

bd-pratidin.com4 days ago
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী কার্ড নিয়ে নেমেছে ইরান |

Published: 20260218T161500Z