NewsWorld
PredictionsDigestsScorecardTimelinesArticles
NewsWorld
HomePredictionsDigestsScorecardTimelinesArticlesWorldTechnologyPoliticsBusiness
AI-powered predictive news aggregation© 2026 NewsWorld. All rights reserved.
Trending
AlsNewsFebruaryMajorDane'sResearchElectionCandidateCampaignPartyStrikesDigestSundayTimelinePrivateCrisisPoliticalEricBlueCreditFundingRamadanAdditionalLaunches
AlsNewsFebruaryMajorDane'sResearchElectionCandidateCampaignPartyStrikesDigestSundayTimelinePrivateCrisisPoliticalEricBlueCreditFundingRamadanAdditionalLaunches
All Articles
আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের শপথ | | বাংলাদেশ প্রতিদিন
bd-pratidin.com
Clustered Story
Published 5 days ago

আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের শপথ | | বাংলাদেশ প্রতিদিন

bd-pratidin.com · Feb 17, 2026 · Collected from GDELT

Summary

Published: 20260217T221500Z

Full Article

গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ১৭ মাস পরে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ১২ ফেব্রুয়ারি। এ নির্বাচনে বিশাল জয় পেয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নিয়েছেন তারেক রহমান ও তার মন্ত্রীসভার সদস্যরা। শপথগ্রহণের এ খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বার্তা সংস্থা রয়টার্স তাদের সংবাদের শিরোনাম দিয়েছে, ‘নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান’। রয়টার্স প্রতিবেদনটিতে এ ঘটনাকে দক্ষিণ এশিয়ার জন্য নির্ণায়ক রাজনৈতিক পরিবর্তনের চিহ্ন বলে উল্লেখ করেছে। ‘নির্বাচনে তার দলের নিরঙ্কুশ জয়ের পর শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী’, বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে এটি। এপি লিখেছে, ‘পাঁচ বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র। তিনি গত ৩৫ বছরের মধ্যে বাংলাদেশের প্রথম পুরুষ প্রধানমন্ত্রী। ১৯৯১ সালে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর থেকে তারেক রহমানের মা অথবা তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন।’ ডয়েচে ভেলের শিরোনাম ছিল, ‘নিরঙ্কুশ জয়ের পর শপথ নিলেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী’। ডয়েচে ভেলে বিএনপির বিজয়কে ‘সহজ জয়’ বলে উল্লেখ করেছে। আলজাজিরার শিরোনাম ছিল, ‘বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান’। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন শিরোনামে লিখেছে, ‘বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী, রাজনৈতিক উত্তরাধিকারী তারেক রহমান’। তারা লিখেছে, ‘দীর্ঘদিন ধরে মা-বাবার প্রভাবের আড়ালে থাকা এবং বাংলাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারী হিসেবে পরিচিত নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান অবশেষে সরাসরি রাজনৈতিক অঙ্গনে সামনে এসে দাঁড়িয়েছেন।’ ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য হিন্দুর শিরোনাম ছিল, ‘বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান’। এনডিটিভির শিরোনাম ছিল, ‘বিএনপির ভূমিধস জয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান’। তারা এটিকে ‘বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা’ হিসেবে উল্লেখ করেছে। বিডি প্রতিদিন/আশিক


Share this story

Read Original at bd-pratidin.com

Related Articles

dailyinqilab.com3 days ago
ব্যতিক্রমী প্রধানমন্ত্রী তারেক রহমান

Published: 20260219T193000Z

dailyjanakantha.com4 days ago
নির্বাসন থেকে ফিরেই ৫৪ দিনের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমান

Published: 20260218T194500Z

chandpurtimes.com4 days ago
তারেক রহমান প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভা

Published: 20260218T101500Z

ntvbd.com5 days ago
গণতান্ত্রিক পুনরুত্থানের অগ্রনায়ক তারেক রহমান

Published: 20260217T193000Z

dailyinqilab.com5 days ago
প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন তারেক রহমান , গেজেট প্রকাশ

Published: 20260217T180000Z

dailyjanakantha.com5 days ago
নির্বাসন থেকে ফিরেই ৫৪ দিনের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমান

Published: 20260217T163000Z