dailyinqilab.com · Feb 17, 2026 · Collected from GDELT
Published: 20260217T180000Z
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী পদে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়োগ দিয়ে সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মঙ্গলবার তারেক রহমানকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী পদে নিয়োগদান করেছেন। অন্য একটি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন রাষ্ট্রপতি এবং তাঁর নেতৃত্বে নতুন সরকার গঠনের সম্মতি জ্ঞাপন করেছেন। এই নতুন মন্ত্রিসভা গঠনের সাথে সাথেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ বিলুপ্ত বলে গণ্য হবে। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা ও নতুন মন্ত্রিসভাসদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন নিয়ে বিশাল জয়লাভ করেছে বিএনপি। মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সরকার গঠন করে দলটি। নতুন এই মন্ত্রিসভার সদস্য সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৫০ জন। এর মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক মাইলফলকএই জয়ের মাধ্যমে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ফিরলো বিএনপি। দলটির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান এই প্রথমবার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সরকার গঠনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে এক নতুন মেরুকরণ শুরু হলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসলে জয়লাভ করে মঙ্গলবার বিকেলে সরকার গঠন করেছে বিএনপি। ৫০ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এর মাধ্যমে ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করলো বিএনপি। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।