NewsWorld
PredictionsDigestsScorecardTimelinesArticles
NewsWorld
HomePredictionsDigestsScorecardTimelinesArticlesWorldTechnologyPoliticsBusiness
AI-powered predictive news aggregation© 2026 NewsWorld. All rights reserved.
Trending
TrumpTariffLaunchTradeAnnounceNewsPricesStrikesMajorFebruaryCourtDigestSundayTimelineChinaSafetyGlobalMarketTechMilitaryTargetsJapanCampaignIncrease
TrumpTariffLaunchTradeAnnounceNewsPricesStrikesMajorFebruaryCourtDigestSundayTimelineChinaSafetyGlobalMarketTechMilitaryTargetsJapanCampaignIncrease
All Articles
dailyinqilab.com
Clustered Story
Published 6 days ago

কুমিল্লার ইতিহাসে ষষ্ঠ বার সংসদ সদস্য হলেন কায়কোবাদ

dailyinqilab.com · Feb 16, 2026 · Collected from GDELT

Summary

Published: 20260216T194500Z

Full Article

৬ষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে কুমিল্লার রাজনীতির ইতিহাসে রেকর্ড গড়েছেন সাবেক প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। জীবনের পড়ন্ত বেলায়ও ভোটাররা তাকে নিরাশ করেননি। অতীতে এলাকার অভূতপূর্ব উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ গঠনের কথা মনে করে এবারও তার পক্ষে ভোট বিপ্লব ঘটিয়েছেন তারা। সদ্য সম্পন্ন হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিপক্ষকে অর্ধ লাখেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করে নিজের শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রেখেছেন কায়কোবাদ। তিনি পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ভোট। আর প্রতিপক্ষ ইউসুফ সোহেল পেয়েছেন ১ লাখ ৯ হাজার ভোট। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশ প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত কুমিল্লার কোনো আসনে কোনো নেতা ৬ বার সংসদ সদস্য হতে পারেননি। সেই রেকর্ড ভেঙেছেন কায়কোবাদ। অবশ্য সর্বোচ্চ ৪ থেকে ৫ নির্বাচিত হয়েছেন কেউ কেউ। এর মধ্যে কুমিল্লা-১১ ও সাবেক কুমিল্লা-১২ (চৌদ্দগ্রাম) আসন থেকে ৫ বার নির্বাচিত হয়েছেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব। তিনি ৯৬, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে নির্বাচিত হন।কুমিল্লা-৭ ও সাবেক কুমিল্লা-৮ (চান্দিনা) আসন থেকে আওয়ামী লীগের অধ্যাপক আলি আশরাফ ৭৩, ৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে জয়লাভ করেন। একই আসনে বিভিন্ন দলের হয়ে অ্যাডভোকেট রেদোয়ান আহমেদ ৮৬, ৯১ ও ২০০১ সালে নির্বাচিত হন। কুমিল্লা-১ ও সাবেক কুমিল্লা-২ (দাউদকান্দি, মেঘনা) আসন থেকে বিএনপির ড. খন্দকার মোশাররফ হোসেন ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও সর্বশেষ ২০২৬ সালে নির্বাচিত হন।কুমিল্লা-২ ও সাবেক কুমিল্লা (হোমনা-তিতাস) আসন থেকে বিএনপির এমকে আনোয়ার ৯১, ৯৬, ২০০১ ও ২০০৮ সালে নির্বাচিত হন।কুমিল্লা-৬ (সদর) আসন থেকর আওয়ামী লীগের আ ক ম বাহাউদ্দিন বাহার ২০০৮, ২০১৪, ২০১৮, ২০২৪ সালে জয় পান। কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে আওয়ামী লীগের আব্দুল মতিন খসরু ৯৬, ২০০৮, ১৪ ও ১৮ সালে নির্বাচিত হন। এছাড়াও কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে বিএনপির ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি ১৯৯১, ৯৬ ও ২০০১ সালে তিন বার নির্বাচিত হন। তারা ছাড়াও কুমিল্লার ১১টি আসন থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চমবারের মতো নির্বাচিত হওয়ার রেকর্ড রয়েছে। একমাত্র কায়কোবাদই ৬ বার নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রথম নির্বাচনেই ১৯৮৬ সালে ৩য় জাতীয় সংসদ নির্বাচনে প্রথম বার এবং ১৯৮৮ সালে জাতীয় পার্টির মনোনয়নে দ্বিতীয় বার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে দেশে সংসদীয় গণতান্ত্রিক ধারা চালু হলে ১৯৯১ ৫ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে পরাজিত হন। তবে ১৯৯৬ সালের ৭ম জাতীয় সংসদের তিনি জাতীয় পার্টি থেকে আবারও সংসদ সদস্য হন। এরপর তিনি বিএনপির মনোনয়নে ২০০১ ও ২০০৮ সালে ৮ম ও ৯ম নির্বাচিত হন। ২০১৬ সালে কায়কোবাদ বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। সর্বশেষ বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রতিহিংসামূলক গ্রেনেড হামলা মামলার কারণে তাকে বিদেশে নির্বাসনে থাকতে হয়েছে। জীবনের এক কঠিন বাঁকে এসে এবারের নির্বাচনে তাকে হারানোর জন্য তাকে কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছে। আওয়ামী লীগের সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন, উপদেষ্টা আসিফ মাহমুদ ও জামায়াতের প্রার্থী ইউসুফ সোহেল ঐক্যবদ্ধ হয়ে কায়কোবাদ ঠেকাও টার্গেটে এবারের নির্বাচন করে। অপপ্রচার, মিথ্যা মামলা, প্রশাসনের দ্বিচারিতা, প্রার্থীতা চ্যালেঞ্জ করে হয়রানিসহ নানান ষড়যন্ত্রে মেতেছিল আওয়ামী লীগ, জামায়াত ও এনসিপি। সব প্রতিকূলতা অতিক্রম করে নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


Share this story

Read Original at dailyinqilab.com

Related Articles

dhakatimes24.com6 days ago
কুমিল্লার ইতিহাসে রেকর্ড ৬ষ্ঠবারের মতো সংসদ সদস্য হলেন কায়কোবাদ

Published: 20260216T060000Z

dailyinqilab.com1 day ago
আমাদের যুবসমাজ বর্তমানে হতাশ : নজরুল ইসলাম খান

Published: 20260221T103000Z

dailyinqilab.com1 day ago
কলকাতায় মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম

Published: 20260221T070000Z

dailyinqilab.com2 days ago
৯১ % আসনে উজ্জীবিত বিএনপি

Published: 20260220T184500Z

dailyinqilab.com3 days ago
ব্যতিক্রমী প্রধানমন্ত্রী তারেক রহমান

Published: 20260219T193000Z

dailyinqilab.com3 days ago
পণ্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ নিতে হবে

Published: 20260219T193000Z