
bd-pratidin.com · Feb 16, 2026 · Collected from GDELT
Published: 20260216T140000Z
সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ শিরোনাম রাত সোয়া ৯টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা যারা ফ্যাসিবাদের পথ তৈরি করবে, তারাই পালাবে : মামুনুল হক ফাহিমকে ‘ফিল্ডিং অলরাউন্ডার’ বানিয়ে ফেলেছে পাকিস্তান: আমির মার্কিন হামলা হলে ইরানকে সহায়তার ঘোষণা আফগানিস্তানের তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন মালদ্বীপের প্রেসিডেন্ট যুবদল নেতার বাড়ি থেকে চুরি হওয়া ট্রাকের খণ্ডাংশ উদ্ধার বগুড়া-৬ ও শেরপুর-৩ ভোটের তফসিল শিগগিরই বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ ইসির সুখপাখির উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠাল শ্রীলঙ্কা, ফিরলেন মার্শ ইসলামী আন্দোলনের আমির রেজাউল করীমের বাসায় তারেক রহমান ভয় ধরিয়েও পারল না ইতালি, সুপার এইটে ইংল্যান্ড এনরিকের সঙ্গে ডেম্বেলের দ্বন্দ্বের সুযোগ নিতে চায় আর্সেনাল হরমুজ প্রণালীতে ইরানের সামরিক মহড়া শুরু মির্জা আব্বাসের ভোট আরও বাড়ত : আফরোজা আব্বাস তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ছাত্রদল সভাপতি-সম্পাদকের নাভালনিকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ, যা বলল রাশিয়া আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকার কারণে নির্বাচন প্রশংসিত হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন জোট ও নতুন প্রতীকের প্রস্তাব অলি আহমদের শপথের পর সংসদীয় দলের বৈঠক ডেকেছে বিএনপি প্রকাশ: ১৮:৫১, সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ প্রিন্ট ডুয়েট ও ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা গাজীপুর প্রতিনিধি অনলাইন ভার্সন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের সঙ্গে ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়ার (ইউকেএম)-এর সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ডুয়েটের সভাকক্ষে অনলাইনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। সভায় উপাচার্য বলেন, এই উদ্যোগের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক জ্ঞান বিনিময়, গবেষণা সহযোগিতা ও শিক্ষার্থীদের বৈশ্বিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি হবে। এতে শিক্ষাব্যবস্থা আরও আধুনিক, কর্মমুখী ও আন্তর্জাতিক মানসম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, একাডেমিক অংশীদারত্ব কেবল শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচিতে সীমাবদ্ধ থাকবে না; বরং দুই দেশের মধ্যে মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত উৎকর্ষে যৌথ অগ্রযাত্রার সূচনা করবে। ভবিষ্যতের উদ্ভাবনী ও টেকসই বাংলাদেশ গড়তে এই এমওইউ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি। উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ডুয়েট ও ইউকেএমের যৌথ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা, গবেষণা এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা জোরদারে সহায়ক হবে। প্রস্তাবিত এমওইউর আওতায় যৌথ একাডেমিক কার্যক্রম, সমন্বিত গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী-গবেষক বিনিময়, প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও সম্মেলন আয়োজনের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউকেএমের পক্ষে আলোচনায় অংশ নেন স্পেস সায়েন্স সেন্টারের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদ ইকবাল ফারুক। উল্লেখ্য, ইউকেএম মালয়েশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। মেডিসিন ও হেলথ সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ইকোনমিকস ও ম্যানেজমেন্ট এবং তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ে প্রতিষ্ঠানটির সুনাম রয়েছে। এটি ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়া নামেও পরিচিত। বিডি-প্রতিদিন/সুজন এই বিভাগের আরও খবর আওয়ামী লীগকে রাজনৈতিক সুযোগ না দেওয়ার আহ্বান মঞ্চ-২৪ এর অনার্স তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ভিসি বুয়েট অধ্যাপক আবদুল হাছিব সিকৃবিতে শিক্ষকদের হাতাহাতি, ভিসিসহ আহত অন্তত ৬ ভিসি-প্রো-ভিসির পদত্যাগ দাবিতে ফটকে তালা, দফায় দফায় হট্টগোল বসন্ত উৎসবে তারুণ্যের উচ্ছ্বাসে দিনভর মুখরিত কলেজ ক্যাম্পাস সাত কলেজের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে প্রবেশপত্র ডাউনলোড শুরু এনএসইউ ইনডোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত কুয়েট ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা, বাসভবনে অবরুদ্ধ করার চেষ্টা সর্বশেষ খবর সর্বাধিক পঠিত প্রিন্ট সর্বাধিক