
bd-pratidin.com · Feb 15, 2026 · Collected from GDELT
Published: 20260215T181500Z
প্রকাশ: ২৩:৩৪, রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ আপডেট: ২৩:৩৮, রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ প্রিন্ট তারেক রহমান-শফিকুর রহমানের বৈঠক এ ধরনের ‘নতুন সংস্কৃতি’ রাজনীতিতে গুণগত পরিবর্তন আনে: তাহের অনলাইন ডেস্ক অনলাইন ভার্সন তারেক রহমান ও শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎকে ইতিবাচক রাজনৈতিক বার্তা হিসেবে দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, এ ধরনের নতুন সংস্কৃতি রাজনৈতিক অঙ্গনে গুণগত পরিবর্তনের সূচনা করতে পারে। রবিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমিরের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেন, ‘আমরা এটিকে স্বাগত জানাই। নিজেদের ভেতরে এ ধরনের নতুন সংস্কৃতি তৈরি হওয়া একটি ইতিবাচক ও গুণগত পরিবর্তনের ইঙ্গিত।’ তাহের জানান, বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। স্বৈরাচারবিরোধী আন্দোলনে একসঙ্গে থাকার অভিজ্ঞতা তুলে ধরে ভবিষ্যতেও রাষ্ট্র পরিচালনায় সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন দুই নেতা। নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রসঙ্গ উল্লেখ করে জামায়াতের নায়েবে আমির বলেন, আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে ইতিবাচক সমাধান খোঁজার বিষয়ে উভয় দল মৌলিকভাবে একমত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়ে সরকার গঠনের পথে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অগ্রাধিকার নির্ধারণের পরামর্শও দিয়েছে জামায়াতে ইসলামী। এ বিষয়ে তাহের বলেন, ‘প্রথমত আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা—সরকারকে এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।’ পাশাপাশি জনগণের জীবনে মৌলিক পরিবর্তন আনার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি। বিডি-প্রতিদিন/আশফাক এই বিভাগের আরও খবর মন্ত্রিপরিষদে আলোচনায় সিলেটের এম নাসের রহমান তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে অগ্রিম অভিনন্দন জামায়াত আমিরের নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান শপথের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে : এ্যানী জামায়াত আমিরের বাসায় তারেক রহমান মন্ত্রী হতে পারেন ‘গুম থেকে ফেরত’ আসা খোকন তালুকদার কাল রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপি অস্ট্রেলিয়ার শ্রদ্ধা নিবেদন ৩২ আসনে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য নেতাকর্মীদের যে বার্তা দিলেন জামায়াত আমির রিজভীর শারীরিক অবস্থার উন্নতি বাংলাদেশে আর গুপ্ত রাজনীতি চলবে না: রাকিব সর্বশেষ খবর সর্বাধিক পঠিত প্রিন্ট সর্বাধিক