NewsWorld
PredictionsDigestsScorecardTimelinesArticles
NewsWorld
HomePredictionsDigestsScorecardTimelinesArticlesWorldTechnologyPoliticsBusiness
AI-powered predictive news aggregation© 2026 NewsWorld. All rights reserved.
Trending
IranIranianStrikesLaunchSupremeCrisisChinaMarchSecurityTimelineLeaderDigestSundayPowerFacesSignificantKhameneiRegionalMilitaryIsraeliTrumpHezbollahEmergencyProtests
IranIranianStrikesLaunchSupremeCrisisChinaMarchSecurityTimelineLeaderDigestSundayPowerFacesSignificantKhameneiRegionalMilitaryIsraeliTrumpHezbollahEmergencyProtests
All Articles
dailyinqilab.com
Published about 4 hours ago

ইরানে হামলার ভয়াবহ পরিণতির জন্য দায়ী থাকবে আমেরিকা - ইসরায়েল : রাশিয়া়

dailyinqilab.com · Mar 1, 2026 · Collected from GDELT

Summary

Published: 20260301T094500Z

Full Article

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান ও তার পারমাণবিক স্থাপনায় আক্রমণ সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। খবর দিয়েছে দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল। রাশিয়ার বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেলআবিবের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক স্থিতিশীলতার পরিপন্থী। তারা সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই মানবসৃষ্ট সংকটের যে কোনো নেতিবাচক পরিণতির জন্য দায়ী থাকবে। এতে সহিংসতার মাত্রা বৃদ্ধি এবং পরিস্থিতির আরও অবনতি ঘটার ঝুঁকিও রয়েছে। রাশিয়ার বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ধরনের আগ্রাসন মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি বিপর্যয় সৃষ্টি করতে পারে, যা শুধুমাত্র অঞ্চলের নয়, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্যও হুমকি হয়ে দাঁড়াবে। এর আগে, শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়ে রাশিয়া একে বিপজ্জনক অভিযান আখ্যা দিয়েছে। তারা সতর্ক করেছে, এ ধরনের পদক্ষেপ পুরো অঞ্চলকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। এই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ইরানি সংবাদমাধ্যম তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ার এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়বদ্ধ করার একটি কূটনৈতিক সঙ্কেত, যা ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করতে পারে। বর্তমান পরিস্থিতিতে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক উদ্যোগ নেওয়া একান্ত প্রয়োজন বলে অভিমত বিশ্লেষকদের।


Share this story

Read Original at dailyinqilab.com

Related Articles

dailyinqilab.comabout 2 hours ago
ইরানে গুণ্ডামি চালাচ্ছে যুক্তরাষ্ট্র : উত্তর কোরিয়া

Published: 20260301T121500Z

dailyinqilab.comabout 4 hours ago
ইরানের প্রতিরক্ষামন্ত্রী - সেনাপ্রধানের মৃত্যুর খবর নিশ্চিত , মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লো

Published: 20260301T094500Z

dailyinqilab.comabout 6 hours ago
মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা , দাবি আইআরজিসির

Published: 20260301T074500Z

dailyinqilab.com1 day ago
নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশে আওয়ামী লীগের ফেরার সুযোগ উন্মোচিত

Published: 20260227T201500Z

dailyinqilab.com1 day ago
নতুন বন্দোবস্তের বদলে জামায়াতের পকেটে

Published: 20260227T201500Z

dailyinqilab.com1 day ago
ভালোবাসা ও ঘৃণার নজির

Published: 20260227T201500Z