NewsWorld
PredictionsDigestsScorecardTimelinesArticles
NewsWorld
HomePredictionsDigestsScorecardTimelinesArticlesWorldTechnologyPoliticsBusiness
AI-powered predictive news aggregation© 2026 NewsWorld. All rights reserved.
Trending
IranStrikesIranianIsraelMilitaryTrumpLeadershipSupremeLeaderKhameneiIsraeliCrisisTargetingRegionalLaunchPowerMarchTimelineDigestSundayFaceSignificantSuccessionSecurity
IranStrikesIranianIsraelMilitaryTrumpLeadershipSupremeLeaderKhameneiIsraeliCrisisTargetingRegionalLaunchPowerMarchTimelineDigestSundayFaceSignificantSuccessionSecurity
All Articles
খামেনি নিহত : ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
ntvbd.com
Published about 4 hours ago

খামেনি নিহত : ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ntvbd.com · Mar 1, 2026 · Collected from GDELT

Summary

Published: 20260301T034500Z

Full Article

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। আজ রোববার (১ মার্চ) সকালে টেলিভিশনটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিশ্চিত করেছে, আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন। কান্নাভেজা কণ্ঠে দেওয়া এক ঘোষণায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক খামেনির মৃত্যুর খবর জানিয়ে বলেন, ইরান ৪০ দিনের রাষ্ট্রীয় শোক পালন করবে। এ ছাড়া ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে দেশটির একাধিক রাষ্ট্রীয় গণমাধ্যম আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে ৮৬ বছর বয়সী খামেনির মৃত্যু কীভাবে হয়েছে, সে বিষয়ে কোনো উল্লেখ নেই। এর কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেন, ‘ইতিহাসের অন্যতম খারাপ মানুষ খামেনি মারা গেছেন।’ এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এবিসি নিউজকে বলেছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান—দুজনই ‘সুস্থ ও নিরাপদে’ আছেন। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় কেবল খামেনিই নন, তার কন্যা, জামাতা ও নাতিও নিহত হয়েছেন। এরই মধ্যে দক্ষিণ ইরানের একটি স্কুলে হামলায় ১০৮ জন ও ২৪টি প্রদেশে অন্তত ২০১ জন নিহত হওয়ার খবর জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। সর্বোচ্চ নেতার মৃত্যুর পর ইরান তার প্রতিশোধমূলক হামলার পরিধি আরও বিস্তৃত করেছে। কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, জর্ডান, সৌদি আরব ও ইরাকে অবস্থিত ইসরায়েলি ও মার্কিন সামরিক সম্পদ লক্ষ্য করে ইরান ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যুদ্ধের ভয়াবহতা বিবেচনায় মধ্যপ্রাচ্যের একাধিক দেশ ইতোমধ্যে তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ইরানে শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালায়। এরপর পাল্টা জবাব দেয় ইরানও। মধ্যপ্রাচ্যের দুবাই, দোহা, বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।


Share this story

Read Original at ntvbd.com

Related Articles

ntvbd.comabout 4 hours ago
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত

Published: 20260301T034500Z

ntvbd.com1 day ago
নির্বাচনে আমাদের হক কেড়ে নেওয়া হয়েছে : জামায়াত আমির

Published: 20260227T191500Z

South China Morning Post10 minutes ago
China poised to earn vast profits from global energy transition: analysts

Chinese companies are primed to capitalise on a vast global wave of investment in clean energy infrastructure in the coming decades, as they are able to deploy solutions at a scale and cost that few can match, analysts said. With China already rolling out green technologies – from wind and solar power to electric cars and batteries – at a massive scale domestically, its firms have the resources and know-how that other countries need to reduce their reliance on coal-fired power plants and...

South China Morning Post13 minutes ago
Death of Iran’s Khamenei sparks outrage and calls for restraint in Asia

The killing of Iran’s Supreme leader Ayatollah Ali Khamenei in US-Israeli air strikes has prompted governments across Muslim-majority South and Southeast Asia to reiterate calls for restraint as protests flared in several cities, with some religious and political movements hailing the cleric as a “martyr”. Iranian state media confirmed Khamenei’s death on Sunday and declared a 40-day mourning period, casting the assassination as a pivotal moment for the Islamic Republic he had led since...

Hacker News35 minutes ago
10-202: Introduction to Modern AI (CMU)

Article URL: https://modernaicourse.org Comments URL: https://news.ycombinator.com/item?id=47204559 Points: 3 # Comments: 0

Science Daily36 minutes ago
Hidden ingredient in Ozempic and Wegovy tablets raises new gut health questions

Scientists are taking a closer look at the pill forms of Wegovy and Ozempic. In an animal study, the ingredient SNAC, which helps semaglutide survive the stomach and enter the bloodstream, was associated with changes in gut bacteria, inflammation markers, and a brain linked protein. The research does not show harm in people, but it raises new questions about the long term effects of daily exposure.