NewsWorld
PredictionsDigestsScorecardTimelinesArticles
NewsWorld
HomePredictionsDigestsScorecardTimelinesArticlesWorldTechnologyPoliticsBusiness
AI-powered predictive news aggregation© 2026 NewsWorld. All rights reserved.
Trending
FebruaryChinaSignificantMilitaryTimelineDigestFaceDiplomaticFederalTurkeyFridayTrumpDrugGovernanceTensionsCompanyStateIranParticularlyEscalatingCaliforniaTargetingNuclearDespite
FebruaryChinaSignificantMilitaryTimelineDigestFaceDiplomaticFederalTurkeyFridayTrumpDrugGovernanceTensionsCompanyStateIranParticularlyEscalatingCaliforniaTargetingNuclearDespite
All Articles
dailyjanakantha.com
Published 1 day ago

মন্ত্রী হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল

dailyjanakantha.com · Feb 26, 2026 · Collected from GDELT

Summary

Published: 20260226T180000Z

Full Article

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় নেতার আগমনকে কেন্দ্র করে উচ্ছ্বাসে ভাসছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাকে বরণ করে নিতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা বিএনপির কার্যালয় সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) থেকে শনিবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে অবস্থান করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিনের কর্মসূচির প্রথম দিন শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ঠাকুরগাঁওয়ে পৌঁছে জুমার নামাজ আদায় করবেন তিনি। এরপর দুপুর ২টায় হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন করবেন। সন্ধ্যা ৬টায় জেলা শহরের গোবিন্দনগর এলাকায় ইএসডিও’র উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন। এদিনের কর্মসূচি শেষে তিনি রাতে নিজ বাসভবনে অবস্থান করবেন। শনিবার দ্বিতীয় দিনের কর্মসূচিতে বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর দুপুর ১২টায় রামকৃষ্ণ আশ্রম ও মঠ, ঠাকুরগাঁওয়ের আয়োজনে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুর ২টায় জেলা বাস টার্মিনালের উদ্বোধন করবেন তিনি। সন্ধ্যা ৬টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মির্জা রুহল আমিন স্মৃতি সংসদ ও জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দুই দিনের কর্মসূচি শেষে রোববার (১ মার্চ) সকাল সাড়ে ৯টায় কালীবাড়ি এলাকার নিজ বাসভবন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তার। মন্ত্রী হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথমবার নিজ জেলায় আসাকে ঘিরে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস বলেন, আমাদের নেতা দীর্ঘদিন জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবার তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। নিজ জেলার উন্নয়নে তার এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি তাকে স্বাগত জানানোর জন্য। তিনি আরও বলেন, মন্ত্রী মহোদয়ের সফরে জেলার চলমান উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার ব্যবস্থার শক্তিশালীকরণ এবং অবকাঠামো উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পাওয়া যাবে বলে আমরা আশা করছি। জেলা যুবদলের সদস্য সচিব মো. জাহিদ বলেন, ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান মন্ত্রী হওয়ায় আমরা গর্বিত। তার হাত ধরে জেলার উন্নয়নে নতুন গতি আসবে। নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে তাকে বরণ করতে প্রস্তুত। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী বলেন, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হন আমাদের প্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করে এবং তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। মন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আসছেন। তাকে বরণ করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছি। তিনি বলেন, আগামীকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে পৌঁছাবেন। দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ তাকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন।


Share this story

Read Original at dailyjanakantha.com

Related Articles

dailyjanakantha.comabout 8 hours ago
চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনা

Published: 20260227T184500Z

dailyjanakantha.com1 day ago
হাসিনার বিকল্প নেতৃত্ব নিয়ে যা ভাবছে আ . লীগের হাইকমান্ড

Published: 20260226T180000Z

South China Morning Post20 minutes ago
Man claiming to have Aids arrested after hijacking Hong Kong bus, causing crash

A man who claims to have Aids has been arrested after hijacking a bus in Hong Kong and causing it to crash, the South China Morning Post has learned. A source said the 28-year-old mainland Chinese man, surnamed Miao, had blood stains on his hands when he was apprehended. The man also incoherently spoke in Chinese and appeared dazed, according to the insider. The 54-year-old Citybus driver, surnamed Choi, made a report to police at 6.45pm on Friday after upper-deck passengers told him that Miao...

South China Morning Post21 minutes ago
The big cornerstone comeback: what’s driving investors back to Hong Kong IPOs?

Until last year, Fidelity International’s most significant cornerstone commitments on the Hong Kong initial public offering (IPO) market dated back to 2021, when Chinese short-video platform Kuaishou Technology raised US$5.4 billion and healthcare firm Medlive Technology completed a US$543.4 million listing. Then for the next four years, the asset manager went quiet. Late last year it returned to Chinese assets in force. It backed gold miner Zijin Gold International’s US$3.2 billion listing in...

South China Morning Post21 minutes ago
China’s pivot from GDP obsession sparks cadre confusion, testing local governance

Ahead of China’s annual legislative meetings – typically a window into Beijing’s top-level policy agenda – this is the second entry in a series examining the complex economic recalibration driving China’s growth philosophy and its wide-ranging implications for local governments, financial investors and private enterprises. Beijing’s campaign to purge the bureaucracy of a growth-at-all-costs mindset has caught some local officials off guard, triggering a mix of confusion and contradictory...

South China Morning Post22 minutes ago
Breakthrough or hype? How WeRide aims to steer past rivals in crowded robotaxi field

WeRide, one of China’s big three robotaxi companies, has cut research and development (R&D) costs by “millions” of US dollars by using artificial intelligence to train its fleet in virtual worlds, its CEO said. While rivals had also developed AI models simulating the physical world, WeRide’s efforts stood out as it was using its world model Genesis to support its global expansion strategy, said Tony Han. “It’s the first real marriage between physical AI and generative AI,” Han told the South...