NewsWorld
PredictionsDigestsScorecardTimelinesArticles
NewsWorld
HomePredictionsDigestsScorecardTimelinesArticlesWorldTechnologyPoliticsBusiness
AI-powered predictive news aggregation© 2026 NewsWorld. All rights reserved.
Trending
TrumpTariffTradeLaunchAnnouncePricesStrikesMajorFebruaryChinaMarketCourtNewsDigestSundayTimelineHongKongServiceMilitaryTechSafetyGlobalOil
TrumpTariffTradeLaunchAnnouncePricesStrikesMajorFebruaryChinaMarketCourtNewsDigestSundayTimelineHongKongServiceMilitaryTechSafetyGlobalOil
All Articles
বিদ্রোহী ও বহিষ্কৃতরা বিএনপিতে ফিরতে চান , হাইকমান্ডের অবস্থান কী ?
jugantor.com
Published about 3 hours ago

বিদ্রোহী ও বহিষ্কৃতরা বিএনপিতে ফিরতে চান , হাইকমান্ডের অবস্থান কী ?

jugantor.com · Feb 22, 2026 · Collected from GDELT

Summary

Published: 20260222T131500Z

Full Article

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে ভরাডুবির পর বিএনপি থেকে বহিষ্কার হওয়া নেতাদের মধ্যে শুরু হয়েছে দলে ফেরার তৎপরতা। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিষয়ে আপাতত কঠোর অবস্থানে বিএনপি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, শৃঙ্খলা ভঙ্গকারীরা এখনই দলে ফেরার সুযোগ নেই।বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান যুগান্তরকে বলেন, আমরা চেয়েছিলাম তারা (বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীরা) যেন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন না করেন। তারা যেন ভোটের মাঠে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেন। কিন্তু আমাদের প্রত্যাশা তারা রাখেননি। এখন ফিরতে চাচ্ছেন-ভালো; দেখা যাক কী করা যায়।নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির আরেক সদস্য জানান, বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা এখন সংসদে। সামনে দল পুনর্গঠন করা হবে। তার আগে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীরা দলে ফেরতে নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে তাদের নিয়ে দল এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। এবার বিএনপির চেয়ারম্যান খুবই কঠোর অবস্থানে আছেন। যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে প্রার্থী হয়েছেন তাদের শিগগিরই দলে ফেরানোর সম্ভাবনা নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রথম দিকে দলীয় মনোনয়ন না পেয়ে ১১৭টি আসনে বিদ্রোহী প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন অন্তত ১৯০ জন বিএনপি নেতা। পরবর্তীকালে দলীয় নির্দেশনা মেনে বেশির ভাগ নেতা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। তবে দলের কঠোর অবস্থান মানেননি অনেক হেভিওয়েট নেতা। তারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে ভোটের মাঠে শেষ পর্যন্ত লড়েছেন। ফলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের দল থেকে বহিষ্কার করেছিল বিএনপি। এমনকি তাদের পক্ষে অবস্থান নেওয়ায় সারা দেশের সহস্রাধিক নেতাকর্মীকেও দল থেকে বহিষ্কার করা হয়। বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকা ৭৮টি আসনের মধ্যে ২১টি আসনে জিতেছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থীরা। আর বিএনপির বিদ্রোহী প্রার্থীরা জয়ী হয়েছেন সাতটি আসনে। সব মিলিয়ে ২৮টি আসনে জয়-পরাজয়ে প্রভাব রেখেছেন বিএনপির বিদ্রোহী প্রার্থীরা। তারা ভেবেছিলেন নিজ এলাকায় তাদের ব্যক্তিগত জনপ্রিয়তা অনেক। তবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল তাদের সেই ভুল ভেঙে দিয়েছে। সাতজন বাদে বেশির ভাগ প্রার্থীই বিশাল ব্যবধানে হেরেছেন।নির্বাচনি ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিদ্রোহীতে ধরাশায়ী বিএনপি ২১ আসনে। ঢাকা-১২ আসনে বিএনপি সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট। বিএনপির বিদ্রোহী প্রার্থী সাইফুল আলম (নীরব) পেয়েছেন ২৯ হাজার ৮৬৯ ভোট। দুজনের সম্মিলিত ভোট ৬০ হাজার ৮৩২ ভোট। বিএনপি-সমর্থিত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে ভোট ‘ভাগ’ হয়ে যাওয়ায় এ আসনে ৫৩ হাজার ৭৭৩ ভোট পেয়ে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল আলম খান মিলন। সিলেট-৫ আসনে বিএনপির সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি উবায়দুল্লাহ ফারুক পেয়েছেন ৬৯ হাজার ৭৭৪ ভোট। বিএনপির বিদ্রোহী প্রার্থী মামুনুর রশিদ পেয়েছেন ৫৬ হাজার ৩৬৯ ভোট। ফলে এই আসনে ৭৯ হাজার ৩৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী খেলাফত মজলিসের আবুল হাসান। নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মনির হোসেন কাসেমী পেয়েছেন ৮০ হাজার ৬১৯ ভোট। আসনে বিএনপির দুজন বিদ্রোহী প্রার্থী মো. শাহ আলম ও মুহাম্মদ গিয়াস উদ্দিন যথাক্রমে ৩৯ হাজার ৫৮৯ ভোট ও ৪ হাজার ৭৭৯ ভোট পান। ফলে বিএনপির ভোট ভাগাভাগি হওয়া এই আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আব্দুল্লাহ আল আমিন ১ লাখ ৬ হাজার ১৭১ ভোট পেয়ে বিজয়ী হন।একইভাগে বিদ্রোহী প্রার্থী থাকায় চট্টগ্রাম-১৬, পাবনা-৪, বাগেরহাট-১, ঝিনাইদহ-৪, নড়াইল-২ যশোর-৫, মাদারীপুর-১, ঢাকা-১৪, সাতক্ষীরা-৩, ময়মনসিংহ-৬, পাবনা-৩, শেরপুর-১, গাইবান্ধা-৫, বাগেরহাট-২ এবং বাগেরহাট-৪ সংসদীয় আসন হারিয়েছে বিএনপি।বিএনপি বিভিন্ন শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন, দলীয় হাইকমান্ডের অবস্থান কঠোর। স্পষ্ট বার্তা, শৃঙ্খলা ভঙ্গের পর আপসের সুযোগ নেই। দল আগে, ব্যক্তি পরে। তৃণমূলে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন কঠোরতা দরকার, কেউ চাইছেন সমঝোতা। এমন অবস্থায় বহিষ্কৃত নেতাদের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মাঠে পরাজয়, দলে অনিশ্চিত প্রত্যাবর্তন-দুই চাপে বিদ্রোহীদের রাজনীতি এখন দোলাচলে। এদিকে বিএনপিতে যোগ দিয়ে যেসব মিত্ররা ধানের শীষ প্রতীক নিয়ে ভোটে হেরেছেন, তাদের কেউ কেউ আগের দলে ফিরতে চান। নির্বাচনে ধরাশায়ী বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী অনেকেই জানান, এ শোচনীয় হারের পর তাদের অনেকেই এখন দিশেহারা। তারা বুঝতে পেরেছেন, দলের প্রতীকের বাইরে তাদের নিজস্ব ভোটব্যাংক খুবই সামান্য। তাই ভুল স্বীকার করে আবারও বিএনপিতে ফিরতে চাইছেন তারা। যোগাযোগ করছেন দলের সিনিয়র নেতাদের সঙ্গে। চাইছেন সাধারণ ক্ষমা ও বহিষ্কারাদেশ প্রত্যাহার। বিএনপি থেকে বহিষ্কৃত সৈয়দ আবু বকর সিদ্দিক (সাজু) ঢাকা-১৪ আসনে ‘স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে হেরেছেন। এখন ফিরতে চান তার পুরোনো ঠিকানায়। শনিবার যুগান্তরকে তিনি বলেন, আজীবন বিএনপির সঙ্গে রাজনীতি করেছি। এখন দল যদি পুনর্বিবেচনা করে, তাহলে দলের জন্য কাজ করব। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য এখনো আবেদন করা হয়নি। এখন পর্যন্ত সরকার গঠনে দল ব্যস্ত। সামনে সংসদ বসবে। আশা করি, নির্বাচনি ফলাফল মুল্যায়নের কমিটি করবে, নিশ্চয়ই সেখানে কোনো সিদ্ধান্ত নেবে।বিএনপির নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক (বহিষ্কৃত) তাইফুল ইসলাম টিপু। নাটোর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করে তিনিও পরাজিত হয়েছেন। তিনি বলেন, বিএনপি আমাদের আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করেছে। আদর্শিক কিংবা নীতিগত জায়গা থেকে আমি বিএনপিতেই আছি। আগে পদে ছিলাম, এখন সমর্থক, কর্মী হিসাবে কাজ করে যাব। দল যদি মনে করে আমাদের কাজে লাগাবে, তাহলে সেটি করতে পারে।


Share this story

Read Original at jugantor.com

Related Articles

jugantor.com1 day ago
বাবা ছিলেন জিয়া - খালেদার মন্ত্রী , অমিত হলেন তারেক রহমানের প্রতিমন্ত্রী

Published: 20260221T153000Z

jugantor.com1 day ago
বাবা ছিলেন জিয়া - খালেদার মন্ত্রী , অমিত হলেন তারেক রহমানের প্রতিমন্ত্রী

Published: 20260221T153000Z

jugantor.com1 day ago
কিউলেক্স মশার দাপট বাড়ছে ডেঙ্গুও

Published: 20260220T234500Z

jugantor.com2 days ago
ভূমধ্যসাগরে প্রবেশ করল মার্কিন বৃহত্তম বিমানবাহী রণতরী জেরাল্ড আর . ফোর্ড

Published: 20260220T153000Z

jugantor.com3 days ago
ব্যাংকার থেকে জননেতা , চারবারের এমপি এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্ণধার

Published: 20260219T121500Z

jugantor.com3 days ago
ইরানে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

Published: 20260219T103000Z