NewsWorld
PredictionsDigestsScorecardTimelinesArticles
NewsWorld
HomePredictionsDigestsScorecardTimelinesArticlesWorldTechnologyPoliticsBusiness
AI-powered predictive news aggregation© 2026 NewsWorld. All rights reserved.
Trending
TrumpTariffTradeLaunchAnnouncePricesStrikesMajorFebruaryChinaMarketCourtNewsDigestSundayTimelineHongKongServiceMilitaryTechSafetyGlobalOil
TrumpTariffTradeLaunchAnnouncePricesStrikesMajorFebruaryChinaMarketCourtNewsDigestSundayTimelineHongKongServiceMilitaryTechSafetyGlobalOil
All Articles
নির্বাচনে মেটিকুলাস ডিজাইনে জাপাকে হারিয়ে দেওয়া হয়েছে : মহাসচিব
jagonews24.com
Published about 3 hours ago

নির্বাচনে মেটিকুলাস ডিজাইনে জাপাকে হারিয়ে দেওয়া হয়েছে : মহাসচিব

jagonews24.com · Feb 22, 2026 · Collected from GDELT

Summary

Published: 20260222T133000Z

Full Article

অন্তর্বর্তী সরকারের নির্দেশনায় মেটিকুলাস ডিজাইনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জাতীয় পার্টিকে (জাপা) নির্বাচনে হারিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাপা আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী দলের অবস্থান তুলে ধরতে এ সংবাদ সম্মেলন হয়। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সুস্পষ্ট বৈষম্যের অভিযোগ তুলে জাপা মহাসচিব বলেন, সরকারের নির্দেশনায় প্রশাসন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। জাপা যেন একটি আসনেও না জিতে এবং শতকরা এক ভাগও ভোট না পায়, তার জন্য নীলনকশার নির্বাচন করা হয়। জাপার শক্তিশালী আসনগুলোতে তাদের তৃতীয় করা হয়েছে, জামানত বাজেয়াপ্ত করা হয়েছে, যা পূর্ববর্তী নির্বাচনের ফলাফলের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। জাপার জন্য যা বিস্ময়কর। ‘তথাপি তারেক রহমান ও নতুন সরকারকে আমরা অভিনন্দন জানাই। নতুন সরকার প্রতিহিংসা পরিহার করে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করবে- আমরা এটাই প্রত্যাশা করি,’ যোগ করেন তিনি। শামীম ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে জাতীয় পার্টির ওপর মবের আক্রমণকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসএম/একিউএফ পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।


Share this story

Read Original at jagonews24.com

Related Articles

jagonews24.comabout 2 hours ago
সব আসনে হারার কারণ খুঁজছে বিএনপি , উৎফুল্ল জামায়াত

Published: 20260222T143000Z

jagonews24.com1 day ago
ঝালকাঠিতে ১৮ বছরে ইসলামী আন্দোলনের ভোট বেড়েছে ২০ হাজার

Published: 20260221T103000Z

jagonews24.com1 day ago
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনায় ইরান কেন সংঘাতের পথ বেছে নিতে পারে

Published: 20260221T073000Z

jagonews24.com4 days ago
নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সচিবদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

Published: 20260218T134500Z

jagonews24.com4 days ago
সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ নতুন সরকারের

Published: 20260218T060000Z

jagonews24.com4 days ago
নতুন সরকার দেশ কেমন চালাবে ?

Published: 20260218T044500Z