NewsWorld
PredictionsDigestsScorecardTimelinesArticles
NewsWorld
HomePredictionsDigestsScorecardTimelinesArticlesWorldTechnologyPoliticsBusiness
AI-powered predictive news aggregation© 2026 NewsWorld. All rights reserved.
Trending
TrumpTariffTradeFebruaryStrikesAnnounceLaunchNewsPricesMajorMilitaryHongKongCourtDigestSundayTimelineChinaTechSafetyGlobalMarketTestStocks
TrumpTariffTradeFebruaryStrikesAnnounceLaunchNewsPricesMajorMilitaryHongKongCourtDigestSundayTimelineChinaTechSafetyGlobalMarketTestStocks
All Articles
নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সচিবদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
jagonews24.com
Published 4 days ago

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সচিবদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

jagonews24.com · Feb 18, 2026 · Collected from GDELT

Summary

Published: 20260218T134500Z

Full Article

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছিল, সেটি বাস্তবায়নে সচিবদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সচিবদের সঙ্গে বৈঠকে তিনি এ সহযোগিতা চান। বৈঠক শেষে ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এ এস এম সালেহ আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে প্রধানমন্ত্রী কী কী নির্দেশনা দিয়েছেন—জানতে চাইলে ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বলেন, উনি (প্রধানমন্ত্রী) বলেছেন, যেহেতু উনি রাজনীতি করেন, উনার ইশতেহার আছে। সচিবরা সবাই সরকারি কর্মকর্তা, তারা রাজনীতির অংশ না। জনগণ ম্যান্ডেট দিয়েছে জাতীয়তাবাদী দলের ইশতেহার দেখে, নিশ্চয়ই তারা ইশতেহার পছন্দ করেন। সেই ইশতেহার যেন জনগণের দোরগোড়ায় পৌঁছে, সেজন্য প্রধানমন্ত্রী সচিবদের অনুরোধ করেছেন। মেধাকে কাজে লাগিয়ে জনস্বার্থে দেশের জন্য ভালো কাজ করতে বলেছেন। তিনি বলেছেন, ‘আমরা আপনাদের সহযোগিতা চাই’। বৈঠক শুরু হয়েছে কয়টায়, আর শেষ হলো কয়টায়—জানতে চাইলে তিনি জানান, সাড়ে ৪টার দিকে শুরু হয়ে ১৫ মিনিট বৈঠক হয়। ইশতেহার বাস্তবায়নে সহযোগিতার বাইরে বৈঠকে আর কোনো গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, উনার বক্তব্য হচ্ছে জনগণের প্রত্যাশা তো ইশতেহারে বলা আছে, এজন্য জনগণ ভোট দিয়েছে, সমর্থন করেছে। সুতরাং দেশের ভালোর জন্য উনি ইশতেহার বাস্তবায়নে সহযোগিতা চেয়েছেন। এইটুকুই।’ আরএমএম/এমকেআর পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।


Share this story

Read Original at jagonews24.com

Related Articles

jagonews24.com1 day ago
ঝালকাঠিতে ১৮ বছরে ইসলামী আন্দোলনের ভোট বেড়েছে ২০ হাজার

Published: 20260221T103000Z

jagonews24.com1 day ago
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনায় ইরান কেন সংঘাতের পথ বেছে নিতে পারে

Published: 20260221T073000Z

jagonews24.com4 days ago
সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ নতুন সরকারের

Published: 20260218T060000Z

jagonews24.com4 days ago
নতুন সরকার দেশ কেমন চালাবে ?

Published: 20260218T044500Z

jagonews24.com4 days ago
বাবা ছিলেন ইউপি চেয়ারম্যান , ছেলে হলেন প্রতিমন্ত্রী

Published: 20260218T030000Z

jagonews24.com5 days ago
অভিজ্ঞ - তরুণ নেতৃত্বের সমন্বয়ে কার্যকরী মন্ত্রিসভা

Published: 20260217T150000Z