NewsWorld
PredictionsDigestsScorecardTimelinesArticles
NewsWorld
HomePredictionsDigestsScorecardTimelinesArticlesWorldTechnologyPoliticsBusiness
AI-powered predictive news aggregation© 2026 NewsWorld. All rights reserved.
Trending
TrumpTariffTradeAnnounceLaunchNewsPricesStrikesMajorFebruaryPhotosYourCarLotSayCourtDigestSundayTimelineSafetyGlobalMarketTechChina
TrumpTariffTradeAnnounceLaunchNewsPricesStrikesMajorFebruaryPhotosYourCarLotSayCourtDigestSundayTimelineSafetyGlobalMarketTechChina
All Articles
বাবার ছায়া হয়ে উঠা শামা ওবায়েদের বর্ণাঢ্য জীবন
jugantor.com
Published 3 days ago

বাবার ছায়া হয়ে উঠা শামা ওবায়েদের বর্ণাঢ্য জীবন

jugantor.com · Feb 19, 2026 · Collected from GDELT

Summary

Published: 20260219T103000Z

Full Article

ফরিদপুর-২ (নগরকান্দা, সালথা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তার নির্বাচনি এলাকায় চলছে আনন্দ-উল্লাস। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শামা ওবায়েদকে স্বাগত জানাতে তার নির্বাচনি এলাকার মানুষ অধীর আগ্রহে রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসন থেকে ১ লাখ ২১ হাজার ৬৯৪ ভোট পেয়ে এমপি নির্বাচিত হন শামা ওবায়েদ। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বেও রয়েছেন।রাজনৈতিক অবস্থানজানা গেছে, বিএনপির প্রভাবশালী সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের উত্তরসূরি ও তার একমাত্র কন্যা শামা ওবায়েদ ইসলাম। কে এম ওবায়দুর রহমান দীর্ঘদিন বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। ২০০৭ সালে মারা যান কে এম ওবায়দুর রহমান। বাবার মৃত্যুর পর মেয়ে শামা ওবায়েদ রাজনীতিতে মনোযোগী হন। বাবার অবর্তমানে তিনি নগরকান্দা ও সালথা উপজেলার মানুষের সঙ্গে বাবার ন্যয় নানা সামাজিক কাজে এবং সাহায্য সহযোগিতার মাধ্যমে দুই উপজেলার বাসিন্দাদের মনে জায়গা করে নেন। বিগত দুটি জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিজয়ী হতে পারেননি। তখন তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আ.লীগের বর্ষীয়ান নেতা সৈয়দা সাজেদা চৌধুরী এবং তার ছেলে শাহদাব আকবর লাবু চৌধুরী। পরিশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিস প্রার্থী মো. আকরাম আলীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটের ব্যবধানে তিনি জয়ী হন। এরপর গত মঙ্গলবার বিএনপি সরকারের পররাষ্ট্র মন্ত্রী হিসেবে শপথ নেন। শামা ওবায়েদ যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন এবং বিজয়ী হন। ফরিদপুরের আঞ্চলিক রাজনীতিতে বাবা কে এম ওবায়দুর রহমানের জনপ্রিয়তার ধারাবাহিকতাকে নিজের সাংগঠনিক দক্ষতায় কাজে লাগিয়ে আরও সুসংহত করেন শামা। পেশায় তিনি সফল রাজনীতিবীদ ও একজন ব্যবসায়ী।জন্ম ও শিক্ষাজীবন শামা ওবায়েদ ইসলাম (রিংকু) ১৯৭৩ সালের ১৪ মে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রাথমিক শিক্ষা শুরু করেন, তারপর তিনি একই স্কুল এন্ড কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করেন। পরে উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অভিবাসী হন। সেখানকার স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর দীর্ঘ ৬ বছর যুক্তরাষ্ট্রে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন।ব্যক্তিগত জীবনব্যক্তিগত জীবনে শামা ওবায়েদ ইসলাম (রিংকু) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসির ছেলে শোভন ইসলামকে বিয়ে করেন। এ দম্পতির এক ছেলে ও এক কন্যাসন্তান রয়েছে।প্রসঙ্গত, ফরিদপুর-২ আসন থেকে (নগরকান্দা, সালথা) ১ লাখ ২১ হাজার ৬৯৪ ভোট পেয়ে এমপি নির্বাচিত হন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী আল্লামা শাহ আকরাম আলীর চেয়ে ৩২ হাজার ৩৮৯ ভোটের ব্যবধানে বিজয়ী হন। শামা ওবায়েদ তার নির্বাচনি এলাকায় জনগণের পাশে থেকে ব্যাপক কাজ করেছেন। সেই কারণে ভোটারদের ভালোবাসায় তিনি বিপুল ভোটে এমপি নির্বাচিত হন।


Share this story

Read Original at jugantor.com

Related Articles

jugantor.comabout 2 hours ago
বিদ্রোহী ও বহিষ্কৃতরা বিএনপিতে ফিরতে চান , হাইকমান্ডের অবস্থান কী ?

Published: 20260222T131500Z

jugantor.comabout 24 hours ago
বাবা ছিলেন জিয়া - খালেদার মন্ত্রী , অমিত হলেন তারেক রহমানের প্রতিমন্ত্রী

Published: 20260221T153000Z

jugantor.comabout 24 hours ago
বাবা ছিলেন জিয়া - খালেদার মন্ত্রী , অমিত হলেন তারেক রহমানের প্রতিমন্ত্রী

Published: 20260221T153000Z

jugantor.com1 day ago
কিউলেক্স মশার দাপট বাড়ছে ডেঙ্গুও

Published: 20260220T234500Z

jugantor.com2 days ago
ভূমধ্যসাগরে প্রবেশ করল মার্কিন বৃহত্তম বিমানবাহী রণতরী জেরাল্ড আর . ফোর্ড

Published: 20260220T153000Z

jugantor.com3 days ago
ব্যাংকার থেকে জননেতা , চারবারের এমপি এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্ণধার

Published: 20260219T121500Z