NewsWorld
PredictionsDigestsScorecardTimelinesArticles
NewsWorld
HomePredictionsDigestsScorecardTimelinesArticlesWorldTechnologyPoliticsBusiness
AI-powered predictive news aggregation© 2026 NewsWorld. All rights reserved.
Trending
AlsNewsFebruaryMajorDane'sResearchElectionCandidateCampaignPartyStrikesDigestSundayTimelinePrivateCrisisPoliticalEricBlueCreditFundingRamadanAdditionalLaunches
AlsNewsFebruaryMajorDane'sResearchElectionCandidateCampaignPartyStrikesDigestSundayTimelinePrivateCrisisPoliticalEricBlueCreditFundingRamadanAdditionalLaunches
All Articles
প্রতিমন্ত্রী হচ্ছেন শরীফুল আলম
jugantor.com
Published 5 days ago

প্রতিমন্ত্রী হচ্ছেন শরীফুল আলম

jugantor.com · Feb 17, 2026 · Collected from GDELT

Summary

Published: 20260217T073000Z

Full Article

বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.শরীফুল আলম। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মো.শরীফুল আলম তার ফেসবুক ওয়ালে 'আলহামদুলিল্লাহ প্রতিমন্ত্রী' একটি পোষ্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন তিনি। এছাড়াও দলীয় সূত্র বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে। মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর মন্ত্রিপরিষদে শপথ নেওয়ার আমন্ত্রণ পাওয়ার কথা জানান শরীফুল আলম।আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় বিএনপি সরকারের মন্ত্রিসভার প্রধানমন্ত্রীসহ মন্ত্রী পরিষদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ সংসদ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে ৫ম বার বিএনপি’র প্রার্থী হয়ে মোঃ শরীফুল আলম বিপুল ভোটের ব্যবধানে বিজয়ের মুকুট পড়লেন। এবারের জাতীয় ও গণভোট নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসনে ধানের শীষ মার্কায় তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট। তার নিকটতম ১১ দলীয় জোটের খেলাফত মজলিসের রিক্সা মার্কা প্রার্থী আতাউল্লাহ আমিন ভোট পেয়েছেন ৪৪ হাজার ৯৫ ভোট।কিশোরগঞ্জ-৬ আসনটি একটি ভিআইপি আসন হিসেবে পরিচিত। সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান রাষ্ট্রপতি হওয়ার আগে দেশ স্বাধীনতার পর থেকে ২০০৯ সাল পর্যন্ত ৬ বার ও তার ছেলে নাজমুল হাসান পাপন ২০২৪ সাল পর্যন্ত উপ-নির্বাচনসহ ৪ বার এ আসনে নির্বাচিত হয়েছিলেন। তখন শরীফুল আলম তাদের সাথে একাধিকবার নির্বাচন করলেও পরাজিত হয়েছেন। এবার দেশের মধ্য দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়ে ইতিহাস গড়েছেন। তিনি গত ৩০ বছর যাবত বিএনপির রাজনীতি করছেন। গত ১৫ বছর বিগত সরকার কর্তৃক তিনি জেল-জুলুম, অত্যাচার সহ্য করে দল ও কিশোরগঞ্জের নেতাকর্মীদের সেবা করে গেছেন।


Share this story

Read Original at jugantor.com

Related Articles

jugantor.comabout 20 hours ago
বাবা ছিলেন জিয়া - খালেদার মন্ত্রী , অমিত হলেন তারেক রহমানের প্রতিমন্ত্রী

Published: 20260221T153000Z

jugantor.comabout 20 hours ago
বাবা ছিলেন জিয়া - খালেদার মন্ত্রী , অমিত হলেন তারেক রহমানের প্রতিমন্ত্রী

Published: 20260221T153000Z

jugantor.com1 day ago
কিউলেক্স মশার দাপট বাড়ছে ডেঙ্গুও

Published: 20260220T234500Z

jugantor.com2 days ago
ভূমধ্যসাগরে প্রবেশ করল মার্কিন বৃহত্তম বিমানবাহী রণতরী জেরাল্ড আর . ফোর্ড

Published: 20260220T153000Z

jugantor.com3 days ago
ব্যাংকার থেকে জননেতা , চারবারের এমপি এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্ণধার

Published: 20260219T121500Z

jugantor.com3 days ago
ইরানে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

Published: 20260219T103000Z