NewsWorld
PredictionsDigestsScorecardTimelinesArticles
NewsWorld
HomePredictionsDigestsScorecardTimelinesArticlesWorldTechnologyPoliticsBusiness
AI-powered predictive news aggregation© 2026 NewsWorld. All rights reserved.
Trending
AlsTrumpFebruaryMajorDane'sResearchElectionCandidateCampaignPartyStrikesNewsDigestSundayTimelineLaunchesPrivateGlobalCongressionalCrisisPoliticalEricBlueCredit
AlsTrumpFebruaryMajorDane'sResearchElectionCandidateCampaignPartyStrikesNewsDigestSundayTimelineLaunchesPrivateGlobalCongressionalCrisisPoliticalEricBlueCredit
All Articles
কেমন হবে নতুন মন্ত্রিসভা , জানালেন মেজর হাফিজ
jugantor.com
Published 6 days ago

কেমন হবে নতুন মন্ত্রিসভা , জানালেন মেজর হাফিজ

jugantor.com · Feb 16, 2026 · Collected from GDELT

Summary

Published: 20260216T120000Z

Full Article

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনে বিজয়ী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, বিএনপির নেতৃত্বে গঠন হতে যাওয়া নতুন মন্ত্রিসভায় নবীন-প্রবীণের সমন্বয় ঘটতে যাচ্ছে।সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাওয়া ক্লাবে মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল (অব.) এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা জানান তিনি।হাফিজ উদ্দিন বলেন, যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছেন, তারাই মন্ত্রিসভায় স্থান পাবেন। দুর্নীতির ইতিহাস নেই, জনগণের কাছে যারা আস্থাশীল তারাই স্থান পাবেন। নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত হবে মন্ত্রিসভা।এই নেতা বলেন, ১২ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে এ দেশের জনগণ। এ দেশকে বিপথে নেওয়ার চেষ্টা করলে জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। সামরিক বাহিনীর প্রতি কৃতজ্ঞতা নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে সহায়তা করার জন্য। দেশের দুর্দিনে তাদের সহায়তা ছাড়া এ নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব হতো না।বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, নাহিদ ইসলাম এবং শফিকুর রহমানের বাসায় গিয়ে তারেক রহমানের সাক্ষাৎ, রাজনীতির অঙ্গনে সুবাতাস নিয়ে এসেছে। বিরোধীদল হিসেবে তারা শক্ত ভূমিকা পালন করবে, সেই প্রত্যাশা করি।বিএনপির সিনিয়র এ নেতা আরও বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বারবার বিকৃত করা হয়েছে, প্রকৃত ইতিহাস জানতে দেওয়া হয়নি। বাংলাদেশের রাজনীতিবিদরা নিজেদের গুণগান নিয়েই ব্যস্ত ছিলেন। কোনো স্বাধীনতা যুদ্ধ এ দেশে হতো না, যদি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ন ৭১-এর মার্চে বিদ্রোহ না করত।


Share this story

Read Original at jugantor.com

Related Articles

jugantor.comabout 19 hours ago
বাবা ছিলেন জিয়া - খালেদার মন্ত্রী , অমিত হলেন তারেক রহমানের প্রতিমন্ত্রী

Published: 20260221T153000Z

jugantor.comabout 19 hours ago
বাবা ছিলেন জিয়া - খালেদার মন্ত্রী , অমিত হলেন তারেক রহমানের প্রতিমন্ত্রী

Published: 20260221T153000Z

jugantor.com1 day ago
কিউলেক্স মশার দাপট বাড়ছে ডেঙ্গুও

Published: 20260220T234500Z

jugantor.com2 days ago
ভূমধ্যসাগরে প্রবেশ করল মার্কিন বৃহত্তম বিমানবাহী রণতরী জেরাল্ড আর . ফোর্ড

Published: 20260220T153000Z

jugantor.com3 days ago
ব্যাংকার থেকে জননেতা , চারবারের এমপি এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্ণধার

Published: 20260219T121500Z

jugantor.com3 days ago
ইরানে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

Published: 20260219T103000Z