NewsWorld
PredictionsDigestsScorecardTimelinesArticles
NewsWorld
HomePredictionsDigestsScorecardTimelinesArticlesWorldTechnologyPoliticsBusiness
AI-powered predictive news aggregation© 2026 NewsWorld. All rights reserved.
Trending
IranStrikesIranianIsraeliTrumpPowersCrisisConflictMilitarySupremeRegionalLeaderFacesMarchEmergencySecurityTimelineTargetsCouncilRefundDigestSundayChinaDeath
IranStrikesIranianIsraeliTrumpPowersCrisisConflictMilitarySupremeRegionalLeaderFacesMarchEmergencySecurityTimelineTargetsCouncilRefundDigestSundayChinaDeath
All Articles
নির্বাচনের পর জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে : গোলাম পরওয়ার
jugantor.com
Published about 6 hours ago

নির্বাচনের পর জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে : গোলাম পরওয়ার

jugantor.com · Mar 1, 2026 · Collected from GDELT

Summary

Published: 20260301T161500Z

Full Article

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে যারা বিজয়ী হয়েছেন তারা পরাজিতদের ওপর হামলে পড়ছেন। বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে। বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে। নিষ্ঠুর-নির্মমভাবে আঘাত করা হচ্ছে। যেগুলো আমাদের প্রত্যাশিত নয়।রোববার নগরীর একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের বিএনপির সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৫ আসনের জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা একটি নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন নিয়ে জুলাইয়ের ছাত্র-জনতার রক্তস্নাত বিপ্লবের পর এক নতুন পথচলা শুরু করেছি। আমাদের সবার অঙ্গীকার ছিল রাজনীতিতে সহনশীলতা এবং একে অপরকে মেনে নেওয়ার সংস্কৃতি গড়ে তোলা। আমাদের আমিরে জামায়াত চমৎকার একটি উদাহরণ দিয়ে বলেন- একটি সাইকেল যেমন দুটি চাকা ছাড়া চলতে পারে না, তেমনি একটি রাষ্ট্রের গণতান্ত্রিক অগ্রযাত্রায় সরকারি দল এবং বিরোধ হলো দুটি চাকার মতো। এই দুই চাকার মধ্যে সমন্বয় ও সহযোগিতার মাধ্যমেই দেশ সামনের দিকে এগিয়ে যায়।তিনি আরও বলেন, নির্বাচনের পর আমরা দেশের বিভিন্ন জায়গায় চরম অসহিষ্ণুতা ও সহিংসতা লক্ষ্য করছি। বিশেষ করে বিজয়ীরা পরাজিতদের ওপর এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করছে, যা কোনোভাবেই প্রত্যাশিত নয়।মিয়া গোলাম পরওয়ার বলেন, শনিবার ইফতারের পর চুয়াডাঙ্গার জীবননগরে আমাদের নেতাকর্মীদের ওপর ধারালো অস্ত্র দিয়ে যে নৃশংস হামলা চালানো হয়েছে, তাতে একজন শাহাদাতের পেয়ালা পান করেছেন এবং আরও অনেকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আছেন। জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গায় যে দুটি আসনে জয়ী হয়েছে, সেখানে পরাজিতদের ওপর কোনো হামলা হয়নি, বরং তারা একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রেখেছে। অথচ অনেক আসনে বিজয়ীরা জামায়াতের নেতাকর্মীদের ওপর চড়াও হচ্ছে।তিনি বলেন, ১২ মার্চ জাতীয় সংসদ অধিবেশন আহ্বান করা হয়েছে, কিন্তু তার আগেই যদি আমরা এই সহিংসতা বন্ধ করতে না পারি, তবে যে ২০-৩০ হাজার তরুণের ক্ষতবিক্ষত দেহ আর জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছে, তা অপূর্ণ থেকে যাবে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, এসব সহিংসতা অবিলম্বে বন্ধ করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন।চট্টগ্রাম থেকে শুধু দেশের অভ্যন্তরেই নয়, বরং সারা বিশ্বের মুসলিম উম্মাহর ওপর যে নির্মমতা চলছে, তার বিরুদ্ধেও প্রতিবাদ জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ইহুদিবাদী ইসরাইল এবং মার্কিন সাম্রাজ্যবাদ যৌথভাবে মুসলিম বিশ্বের ওপর যুদ্ধের আগুন জ্বালিয়ে দিয়েছে। ফিলিস্তিনের মুক্তি সংগ্রামী এবং ইরানের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের ওপর ধারাবাহিকভাবে যে হামলা ও হত্যাকাণ্ড চালানো হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। মহান আল্লাহতায়ালার কাছে আমরা সব শহীদের জান্নাতের উচ্চ মাকাম কামনা করছি।বিশেষ অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী এমপি বলেন, চট্টগ্রাম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করি ও স্বাগত জানাচ্ছি। চট্টগ্রামের ১৬ জন সংসদ সদস্য মিলে ঐক্যবদ্ধভাবে চট্টগ্রামকে সাজাতে চাই। চট্টগ্রামের ছেলে হিসেবে আগামীতে চট্টগ্রামকে দ্বিতীয় সিঙ্গাপুর হিসেবে গড়ে তুলতে চাই।


Share this story

Read Original at jugantor.com

Related Articles

jugantor.comabout 12 hours ago
নেতানিয়াহুর যুদ্ধ লড়ছেন ট্রাম্প ? ইরানের ওপর হামলায় ফায়দা কেবলই ইসরাইলের

Published: 20260301T110000Z

jugantor.comabout 13 hours ago
ইসরাইলের সঙ্গে সৌদি আরবও যুক্তরাষ্ট্রকে ইরান আক্রমণে রাজি করিয়েছে

Published: 20260301T093000Z

jugantor.com2 days ago
নিজ নাগরিকদের দ্রুত ইসরাইল ছাড়তে যুক্তরাষ্ট্রের নির্দেশ

Published: 20260227T161500Z

jugantor.com2 days ago
মানুষ আর খবরদারির রাজনীতি চায় না : নুর

Published: 20260227T161500Z

jugantor.com3 days ago
অনলাইন চিকিৎসার ফাঁদে রোগীরা

Published: 20260227T063000Z

jugantor.com3 days ago
জেনেভায় ফের যুক্তরাষ্ট্র - ইরান পারমাণবিক আলোচনা , সমাধান মিলবে কি ?

Published: 20260226T111500Z