NewsWorld
PredictionsDigestsScorecardTimelinesArticles
NewsWorld
HomePredictionsDigestsScorecardTimelinesArticlesWorldTechnologyPoliticsBusiness
AI-powered predictive news aggregation© 2026 NewsWorld. All rights reserved.
Trending
IranStrikesIranianIsraeliTrumpPowersCrisisConflictMilitarySupremeRegionalLeaderFacesMarchEmergencySecurityTimelineTargetsCouncilRefundDigestSundayChinaDeath
IranStrikesIranianIsraeliTrumpPowersCrisisConflictMilitarySupremeRegionalLeaderFacesMarchEmergencySecurityTimelineTargetsCouncilRefundDigestSundayChinaDeath
All Articles
অপারেশন নয় , আগে বিকল্প ভাবুন  নিজের অভিজ্ঞতা জানালেন স্বাস্থ্যমন্ত্রী
suprobhat.com
Published about 4 hours ago

অপারেশন নয় , আগে বিকল্প ভাবুন নিজের অভিজ্ঞতা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

suprobhat.com · Mar 1, 2026 · Collected from GDELT

Summary

Published: 20260301T183000Z

Full Article

সুপ্রভাত ডেস্ক » সবাই বলেছিল অপারেশন জরুরি। প্রস্তুতিও প্রায় শেষ। কিন্তু শেষ পর্যন্ত অস্ত্রোপচার ছাড়াই সুস্থ হয়ে ওঠেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। নিজের সেই অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, চিকিৎসায় অপারেশনই শেষ কথা নয়—আগে বিকল্প পদ্ধতি বিবেচনা করতে হবে। রোববার (১ মার্চ) রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে মার্চ ২০২৬ শিক্ষাবর্ষে রেসিডেন্সি প্রোগ্রাম ফেইজ-এ ভর্তি হওয়া রেসিডেন্ট চিকিৎসকদের ইনডাকশন প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বক্তব্যের বড় অংশজুড়ে ছিল চিকিৎসকদের জন্য তার অভিজ্ঞতাভিত্তিক বার্তা। স্বাস্থ্যমন্ত্রী জানান, ২০১৮ সালের নির্বাচনের সময় এক সহিংস ঘটনার মধ্যে তার ডান পায়ে গুরুতর আঘাত লাগে। ‘পুলিশ ভেতরে ঢুকে রাইফেলের আঘাত করে। আমার ডান পায়ের টেন্ডন ছিঁড়ে যায়। আমি পড়ে যাই, আর উঠতে পারিনি,’ বলেন তিনি। ঘটনার পর তার ঘনিষ্ঠজন এবং অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসকেরা পরীক্ষা করে মত দেন—অপারেশন প্রয়োজন। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার প্রস্তুতিও চলছিল সিদ্ধান্ত বদলের মুহূর্ত এই সময় এক বন্ধু তাকে ভারতের বেঙ্গালুরুতে যাওয়ার পরামর্শ দেন। প্রথমে রাজি না হলেও পরে পরিবারের অনুরোধে সেখানে যান তিনি। বেঙ্গালুরুতে এক চিকিৎসকের কাছে গেলে তিনি সরাসরি পা পরীক্ষা করেন এবং এমআরআই করতে বলেন। রিপোর্ট দেখার পর চিকিৎসক জানান, অপারেশন প্রয়োজন নেই। ‘আমি দাঁড়াতে পারছিলাম না। অথচ তিনি বললেন, অপারেশন লাগবে না,’—স্মৃতিচারণ করেন মন্ত্রী। বিশেষ জুতা ও অনুশীলন চিকিৎসক তাকে একটি বিশেষ জুতা পরতে দেন এবং ২১ দিন তা ব্যবহারের পরামর্শ দেন। পাশাপাশি নির্দিষ্ট অনুশীলনের নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রী জানান, ২১ দিন জুতা ব্যবহারের পর ৭ দিনের অনুশীলন করেন। ধাপে ধাপে তিনি দাঁড়াতে ও হাঁটতে সক্ষম হন। ‘কোনো অপারেশন লাগেনি’, বলেন তিনি। চিকিৎসকদের জন্য বার্তা নিজের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা অপারেশনের পরামর্শ দিয়েছিলেন তারা অদক্ষ ছিলেন না। তবে চিকিৎসাবিজ্ঞানে সবসময় বিকল্প চিন্তার জায়গা রাখতে হবে। অপারেশনের আগেও চিকিৎসা আছে। সেই জ্ঞান অর্জন করতে হবে, বলেন স্বাস্থ্যমন্ত্রী। রেসিডেন্ট চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, ডাক্তারি বিদ্যায় শেখার শেষ নেই। প্রতিনিয়ত নতুন জ্ঞান, নতুন পদ্ধতি ও গবেষণার সঙ্গে নিজেকে আপডেট রাখতে হবে। জীবনের প্রতিটি মুহূর্তে শিখতে হবে। শেখার কোনো ছাড় দেওয়া যাবে না,—জোর দিয়ে বলেন তিনি। চিকিৎসায় সমন্বিত দৃষ্টিভঙ্গির আহ্বান মন্ত্রী বলেন, আধুনিক চিকিৎসায় কনজারভেটিভ ম্যানেজমেন্ট, রিহ্যাবিলিটেশন এবং রোগীভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ গুরুত্বপূর্ণ। কেবল অস্ত্রোপচার নয়, পরিস্থিতি অনুযায়ী বিকল্প চিকিৎসা পদ্ধতিও বিবেচনায় রাখতে হবে। অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসা শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও নবীন রেসিডেন্ট চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। রেসিডেন্সি প্রোগ্রামের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয় অনুষ্ঠানে। নিজের অভিজ্ঞতা দিয়ে বক্তব্য শেষ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, একজন চিকিৎসকের সবচেয়ে বড় শক্তি তার জ্ঞান ও বিচক্ষণতা। কখন অপারেশন করতে হবে, আর কখন বিকল্প পথে হাঁটতে হবে—সেই সিদ্ধান্তই আসল দক্ষতা।


Share this story

Read Original at suprobhat.com

Related Articles

suprobhat.comabout 4 hours ago
রাজপথে ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি : নাহিদ ইসলাম

Published: 20260301T183000Z

suprobhat.comabout 4 hours ago
নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধ করুন : গোলাম পরওয়ার | Suprobhat Bangladesh

Published: 20260301T183000Z

suprobhat.comabout 13 hours ago
ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা কে হচ্ছেন ? | Suprobhat Bangladesh

Published: 20260301T091500Z

South China Morning Post29 minutes ago
Top China shipbuilding voice Li Yanqing on why the US industry can’t be rebuilt overnight

Li Yanqing, executive vice-president and secretary general of the China Association of the National Shipbuilding Industry (Cansi), discusses the impact of US trade policies, global market cycles and China’s strategic pivot towards high-quality manufacturing. As a shipbuilding veteran who also serves as chairman of the ISO/TC 8 ships and marine technology committee, which oversees international standardisation for shipbuilding and marine operations, Li is a prominent voice for China’s industry on...

Engadget33 minutes ago
Best Buy Canada seemingly just leaked Sonos' next portable speaker

A product briefly posted on the Canadian Best Buy website this weekend suggests Sonos may soon announce a new portable speaker called the Sonos Play. The speaker offers Wi-Fi and Bluetooth connectivity, AirPlay 2 support, Trueplay to tune the sound based on wherever you've placed it and voice controls, according to a page that's since been removed. Best Buy Canada had it listed for $399.99 CAD (or a little under 300 US dollars), and put the release date at March 31. The listing may have been taken down, but not before it was spotted and reposted on Reddit. The product page for the Sonos Play also showed that it comes in two colors, White and Black, and it has a little carrying strap for added convenience. It's IP67 rated dust- and waterproof. Sonos hasn't officially made any announcements about it yet, but we wouldn't be surprised to see one soon. This article originally appeared on Engadget at https://www.engadget.com/audio/speakers/best-buy-canada-seemingly-just-leaked-sonos-next-portable-speaker-215601978.html?src=rss

South China Morning Post35 minutes ago
Supporters of ex-president Bolsonaro rally across Brazil against Lula

Thousands of supporters of Brazil’s former president Jair Bolsonaro demonstrated in cities across the South American nation on Sunday, as organisers hoped to build momentum for a right-wing victory in the coming presidential elections. Protesters draped in yellow and green – the colours of the national flag – took to the streets in Sao Paulo, Rio de Janeiro and the capital Brasilia to voice their opposition to current President Luiz Inacio Lula da Silva who faces a tough re-election bid in...