NewsWorld
PredictionsDigestsScorecardTimelinesArticles
NewsWorld
HomePredictionsDigestsScorecardTimelinesArticlesWorldTechnologyPoliticsBusiness
AI-powered predictive news aggregation© 2026 NewsWorld. All rights reserved.
Trending
TrumpTariffTradeAnnounceLaunchNewsPricesStrikesMajorFebruaryPhotosYourCarLotSayCourtDigestSundayTimelineSafetyGlobalMarketTechChina
TrumpTariffTradeAnnounceLaunchNewsPricesStrikesMajorFebruaryPhotosYourCarLotSayCourtDigestSundayTimelineSafetyGlobalMarketTechChina
All Articles
ছিলেন বঞ্চিত , পেলেন মন্ত্রীত্ব
comillarkagoj.com
Published 5 days ago

ছিলেন বঞ্চিত , পেলেন মন্ত্রীত্ব

comillarkagoj.com · Feb 17, 2026 · Collected from GDELT

Summary

Published: 20260217T224500Z

Full Article

প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫১ এএম আপডেট: ১৮.০২.২০২৬ ১:৩৩ এএম নিজস্ব প্রতিবেদক: সবাইকে চমকে দিয়ে মন্ত্রিসভায় হাজী আমিন উর রশিদ ইয়াছিন- পেয়েছেন তিন তিনটি মন্ত্রনালয়ের দায়িত্ব। কেবল চমকে দেয়া নয়, এ যেন পিলে চমকানো খবর। যেখানে তার দলীয় আহবায়কের পদ চলে গেছে, নিজের সংসদীয় আসনে মনোনয়ন পেয়ে এমপি হয়ে গেছেন অন্য আরেকজন, যেখানে তার সমর্থক ও নেতাকর্মীরা ডুবে গিয়েছিলেন হতাশার সাগরে সেখানে সবাইকে আনন্দের বন্যায় ভাসিয়ে তিন তিনটি মন্ত্রণালয়ের মন্ত্রীর আসনে বসেছেন হাজী ইয়াছিন।মঙ্গলবার বিকেলে খাদ্য, কৃষি, মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন হাজী ইয়াছীন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।কুমিল্লা সদরে প্রয়াত কর্ণেল আকবর হোসেন বীর প্রতিকের প্রয়ানের দীর্ঘদিন পর আবারও মন্ত্রী পেল কুমিল্লা সদর আসন। হাজী ইয়াছিনের মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর উৎসবে মেতেছেন তার নেতাকর্মীরাও। ঘোষণার পরপরই কুমিল্লা টাউন হল মাঠসহ শহরের বিভিন্ন স্থানে আনন্দ করতে দেখা গেছে। নেতাকর্মীদের ভাষ্য, গত ১৭ বছর ধরে আন্দোলন সংগ্রামে কুমিল্লা জেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অভিভাবকের মতো আগলে রেখেছিলেন হাজী আমিন উর রশিদ ইয়াসিন। মামলা হামলা কারাগার -সব জায়গাতেই দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নিয়েছেন সব সময়। শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয় জেলার সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মসূচিতেও দেখা গেছে হাজী আমিন উর রশিদ ইয়াসিনের সড়ক পথ চালনা। মহামারী করোনা কাল থেকে শুরু করে ২৪ এর ভয়াবহ বন্যা - আগে হাজী ইয়াসিন দাঁড়িয়েছেন কুমিল্লার আপামর মানুষের পাশে। চব্বিশের জুলাই এর গণঅভ্যুত্থানেও হাজী আমিন উর রশিদ ইয়াসিনের নির্দেশনায় বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা মাঠে থেকে আন্দোলনের অংশ হয়েছেন। সব শেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দলের মনোনয়ন চান হাজী ইয়াসিন। দুর্ভাগ্যবশত তিনি মনোনয়ন না পেলে দলের নেতাকর্মীরা তার জন্য টানা ৫৯ দিন সক্রিয় কর্মসূচি পালন করে। দলের নেতাকর্মীদের ভালোবাসায় হাজী আছেন দলের হাই কমান্ডের দৃষ্টি কারেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নির্বাচন থেকে সরে দাঁড়ান। কোন অভিমান নয় বরং দলের চেয়ারম্যানের নির্দেশনা আরো বেশি উজ্জীবিত হয়ে মাঠে থাকার প্রত্যয় নেন তিনি। কুমিল্লা দক্ষিণ জেলার ৬ টি আসনে তাকে দেয়া হয় বিএনপির নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব । দায়িত্ব পাবার পরই কুমিল্লা-৯ লাকসাম মনোহরগঞ্জ আসনে দলীয় কোন দল নিরসনে রাখেন তা তাৎপর্য পূর্ণ ভূমিকা। এছাড়া নির্বাচনী প্রচারণায় তিনি ছিলেন প্রতিটি আসনের অগ্রগামী সৈনিক। হাজী আমিন উর রশিদ ইয়াছিন মন্ত্রী হওয়ায় উচ্ছ্বসিত কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা বলেন, হাজী আমিন উর রশিদ ইয়াছিন ভাই তিনটি মন্ত্রনালয়ের দায়িত্ব পেয়েছেন এতে কুমিল্লাবাসী খুশি। ইয়াছিন ভাই দলীয় মনোনয়ন বঞ্চিত হলেও চেয়ারম্যান তারেক রহমান তাঁকে মূল্যায়ন করেছেন- এজন্য কুমিল্লাবাসী আনন্দিত।দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু জানান, কুমিল্লা যে তিনজন মন্ত্রিত্ব পেয়েছেন তা দিয়ে দলের চেয়ারম্যান তারেক রহমান প্রমান করলেন যে কুমিল্লার বাসী দেশের রাজনীতিতে অগ্রণী ভূমিকা পালন করছেন। আমরা তাঁকে ধন্যবাদ জানাই। কুমিল্লা জেলায় তিনজন মন্ত্রী পাওয়ায় প্রধানমন্ত্রী ও দলের প্রধান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, আমরা নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সকল মন্ত্রীদের প্রতি শুভেচ্ছা ও অভিবাদন জানাই। দীর্ঘদিন পর বিএনপি থেকে কুমিল্লা ৩ জন মন্ত্রী পেয়েছে - এতে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন সহ কুমিল্লাবাসীর সকল আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা তাদের মাধ্যমে বাস্তবায়ন হতে দেখবো। জেলায় তিনজন মন্ত্রিত্ব আমাদের সাংগঠনিক শক্তিকে আরও শক্তিশালী করবে। আমিনুর রশিদ ইয়াছিন ১৯৯৬ সালে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮ ও ২০১৮ সালেও বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে কুমিল্লা-৬ আসন থেকে নির্বাচন করেন। এদিকে তো ওদের জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা থেকে জয়ী আরো দুইজন পেয়েছেন মন্ত্রিত্ব। কুমিল্লা -৩ আসনে বিএনপি'র বিজয়ী সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ পেয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব এবং কুমিল্লা-৮ বরুড়া আসন থেকে বিজয়ী সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ। বরেণ্য রাজনীতিবিদ আমিন উর রশিদ ইয়াসিনের শৈশব ও বেড়ে ওঠা কুমিল্লায়। নগরের মনোহরপুর (নিমতলী) এলাকার ভোটার হলেও তার পৈতৃক বাড়ি সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের পরানপুর গ্রামে। পিতা প্রয়াত হাজী আলী মিয়া ও মাতা আমেনা বেগম। পেশায় ব্যবসায়ী এই নেতা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে তিনি তৎকালীন কুমিল্লা-৯ (সদর দক্ষিণ) নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে কুমিল্লা-৬ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। যদিও জয় পাননি, দলীয় রাজনীতিতে তার অবস্থান অটুট থাকে। ২০০১ সালে তিনি কেন্দ্রীয় বিএনপির সদস্য মনোনীত হন। ২০০৯ সালে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ কৃষি বিষয়ক সম্পাদক হন। পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মনোনীত হন। ২০২২ সালের ৩০ মে তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হন। সর্বশেষ ২০২৫ সালের ১২ মার্চ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনোনীত হন তিনি।বিরোধীদলীয় উপনেতা আবদুল্লাহ মো. তাহেরনিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও উপনেতা হিসেবে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের দায়িত্ব পালন করবেন। এছাড়া বিরোধীদলীয় চিফ হুইপের দায়িত্বে থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। পরে জামায়াতের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।এদিন দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াতের সংসদ সদস্যরা শপথ নেন। পরে শপথ নেন এনসিপির সংসদ সদস্যরা। জামায়াত ও এনসিপিসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্যের সংসদ সদস্যরা এদিন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। মঙ্গলবার সকালে বিএনপির সংসদ সদস্যরা শপথ নেন। বিকেলে দলের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি বিএনপি।


Share this story

Read Original at comillarkagoj.com

Related Articles

economictimes.indiatimes.com28 minutes ago
SBI aims to hike its green advances portfolio up to 10 pc by 2030

Published: 20260222T144500Z

americanthinker.com43 minutes ago
What to make of Elon Musk

Published: 20260222T143000Z

baomoi.com43 minutes ago
Thủ tướng yêu cầu bảo đảm các chương trình văn hóa , nghệ thuật lành mạnh

Published: 20260222T143000Z

baovanhoa.vn43 minutes ago
Thủ tướng yêu cầu bảo đảm các chương trình văn hóa , nghệ thuật lành mạnh

Published: 20260222T143000Z

blogforiowa.com43 minutes ago
About That Voter Fraud | Blog For Iowa

Published: 20260222T143000Z

danviet.vn43 minutes ago
Thủ tướng Phạm Minh Chính : Ăn Tết gọn , làm việc sớm , vào việc ngay

Published: 20260222T143000Z