NewsWorld
PredictionsDigestsScorecardTimelinesArticles
NewsWorld
HomePredictionsDigestsScorecardTimelinesArticlesWorldTechnologyPoliticsBusiness
AI-powered predictive news aggregation© 2026 NewsWorld. All rights reserved.
Trending
AlsTrumpFebruaryMajorDane'sResearchElectionCandidateCampaignPartyNewsDigestSundayTimelineLaunchesCrisisPrivateStrikesGlobalCongressionalPoliticalNuclearEricBlue
AlsTrumpFebruaryMajorDane'sResearchElectionCandidateCampaignPartyNewsDigestSundayTimelineLaunchesCrisisPrivateStrikesGlobalCongressionalPoliticalNuclearEricBlue
All Articles
দুই নেত্রীর যুগ  পেরিয়ে নেতার শাসনে বাংলাদেশ
risingbd.com
Published 5 days ago

দুই নেত্রীর যুগ পেরিয়ে নেতার শাসনে বাংলাদেশ

risingbd.com · Feb 17, 2026 · Collected from GDELT

Summary

Published: 20260217T064500Z

Full Article

‘দুই নেত্রীর যুগ’ পেরিয়ে নেতার শাসনে বাংলাদেশ নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম প্রকাশিত: ১১:৫৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ আপডেট: ১২:১৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ খালেদা জিয়া, শেখ হাসিনা, তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।দলটি তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। সুতরাং বাংলাদেশে দীর্ঘ সময় পরে পুরুষ নেতার শাসনাধীন হচ্ছে। ১৯৯১ সালে স্বৈরশাসক পতনের পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হয়েছে দুই প্রধান নেত্রী—শেখ হাসিনা ও খালেদা জিয়াকে কেন্দ্র করে। রাজনৈতিক বিশ্লেষকেরা এ দীর্ঘ সময়কে প্রায়ই ‘দুই নেত্রীর যুগ’ হিসেবে আখ্যায়িত করেন। স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ। তার পর একাধিক পুরুষ নেতা সরকার পরিচালনা করলেও ১৯৯১ সাল থেকে শুরু হয় টানা নারী নেতৃত্বের অধ্যায়, যা অব্যাহত ছিল ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান, শেখ হাসিনার দেশত্যাগ এবং ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে সেই দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে অনুষ্ঠিত সাম্প্রতিক নির্বাচনে নেতৃত্বের দৃশ্যে কোনো নারী ছিলেন না। নির্বাচনে জয়ী হয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের নবম পুরুষ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। এর আগে ১৯৮৯–১৯৯০ সালে কাজী জাফর আহমদ ছিলেন সর্বশেষ পুরুষ প্রধানমন্ত্রী। ফলে প্রায় ৩৫ বছর পর জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে আবারও পুরুষ নেতৃত্বের প্রত্যাবর্তন ঘটছে। সারসংক্ষেপে বলা যায়, ১৯৭১ থেকে ১৯৯০ সাল পর্যন্ত রাষ্ট্র পরিচালনা ছিল পুরুষ নেতৃত্বের হাতে; আর ১৯৯১ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়কালটি চিহ্নিত হয়েছে নারী নেতৃত্বের দীর্ঘ ও প্রভাবশালী অধ্যায় হিসেবে। ঢাকা/লিপি


Share this story

Read Original at risingbd.com

Related Articles

risingbd.com2 days ago
ইরানে হামলার জন্য যেসব সমরাস্ত্র মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র

Published: 20260220T154500Z

risingbd.com2 days ago
যেভাবে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

Published: 20260220T134500Z

risingbd.com3 days ago
রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

Published: 20260219T120000Z

risingbd.com3 days ago
নির্বাচনের পর সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার দাবি এমপি রাহাদের

Published: 20260219T120000Z

risingbd.com3 days ago
রমজানেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড : পরিবেশমন্ত্রী

Published: 20260219T094500Z

risingbd.com4 days ago
রাজশাহী থেকে মন্ত্রিসভায় ৬ মন্ত্রী - প্রতিমন্ত্রী

Published: 20260218T134500Z