NewsWorld
PredictionsDigestsScorecardTimelinesArticles
NewsWorld
HomePredictionsDigestsScorecardTimelinesArticlesWorldTechnologyPoliticsBusiness
AI-powered predictive news aggregation© 2026 NewsWorld. All rights reserved.
Trending
TrumpTariffTradeFebruaryStrikesAnnounceLaunchNewsPricesMajorMilitaryHongKongCourtDigestSundayTimelineChinaTechSafetyGlobalMarketTestStocks
TrumpTariffTradeFebruaryStrikesAnnounceLaunchNewsPricesMajorMilitaryHongKongCourtDigestSundayTimelineChinaTechSafetyGlobalMarketTestStocks
All Articles
কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি
risingbd.com
Published 7 days ago

কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি

risingbd.com · Feb 15, 2026 · Collected from GDELT

Summary

Published: 20260215T171500Z

Full Article

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধ্বস বিজয় অর্জনের পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি ও সমমনা ১২ দল। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রীপরিষদের সদস্যরা শপথ নেবেন। নতুন সরকারে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা নিয়ে চলছে নানা আলোচনা ও অনুমান। তবে, সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি, তা নিয়ে। জুলাই সনদ অনুযায়ী, এবার রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা কমবে। তাই, এ পদে একজন দক্ষ, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতাকে বসানো হলে সরকারে স্থিতিশীলতা ও অভ্যন্তরীণ ভারসাম্য নিশ্চিত হবে বলে মনে করছেন বিজ্ঞজনরা। বিএনপি সরকার গঠনের ম্যান্ডেট পেলেও সামনের পথ মোটেই সহজ নয়। এই পরিস্থিতিতে দলের চেয়ারম্যান তারেক রহমানের পাশে দক্ষ ও বিশ্বাসযোগ্য হাতের প্রয়োজন। সেদিক থেকে রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্ভাবনা ও প্রত্যাশা বেশি গুরুত্ব পাচ্ছে। ১০ বছর ধরে বিএনপির মহাসচিবের গুরুদায়িত্ব পালন করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিগত সময়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে থাকলেও মির্জা ফখরুল দক্ষ হাতে দল পরিচালনা করেছেন তিনি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে দেশি-বিদেশি সাংবাদিকরা যখন তারেক রহমানকে বিভিন্ন প্রশ্ন করেন, তখন পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করেন। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে জয়লাভ করা সত্ত্বেও সাংসদ পদে শপথ নেননি মির্জা ফখরুল, বরং দলের কার্যক্রম পরিচালনায় নিয়োজিত ছিলেন। মির্জা ফখরুলের সমর্থকরা বলছেন, তার রাজনৈতিক অভিজ্ঞতা, দীর্ঘদিন দলের সঙ্গে সংযুক্ত থাকা এবং সৎ নেতৃত্ব তাকে রাষ্ট্রপতি পদের জন্য যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছেন। পরে সংসদ সদস্য, মন্ত্রী এবং দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার দায়িত্বশীল ও ন্যায়পরায়ণ চরিত্র নতুন সরকারের প্রথম ধাপে সরকারের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। অপরদিকে, দীর্ঘদিন ধরে চলা আলাপ অনুযায়ী, বিএনপি নির্বাচনে জিতলে ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার পরিকল্পনা ছিল। অনেকে মনে করেন, এটি হলে আন্তর্জাতিকভাবে বিএনপির ভাবমূর্তি এবং কূটনৈতিক অবস্থান শক্তিশালী হবে। বিশেষ করে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এটি সুবিধাজনক হবে। দলীয় কার্যক্রম থেকে দূরে থাকা এক ব্যক্তিকে রাষ্ট্রপতি করা হলে সরকারের প্রতি আস্থা আরো দৃঢ় হবে। মির্জা ফখরুল ও ড. ইউনুসের পাশাপাশি রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও ড. খন্দকার মোশাররফ হোসেন। তবে, বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মো. ইসমাইল জবিউল্লাহ রাইজিংবিডি ডটকমকে বলেছেন, “রাষ্ট্রপতি নিয়ে এখন পর্যন্ত আলোচনা হয়নি। এ বিষয়ে একমাত্র চেয়ারম্যান তারেক রহমান সিদ্ধান্ত নেবেন।” রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রপতি নির্বাচন কেবল সাংবিধানিক বিষয় নয়, এটি দলের অভ্যন্তরীণ কৌশল, আন্তর্জাতিক অবস্থান এবং সরকারের স্থিতিশীলতার সঙ্গে সম্পর্কিত। তারা মনে করেন, মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি করলে দলীয় রাজনীতির প্রভাব রাষ্ট্রপতির ওপর থেকে যাবে। ক্ষমতার ভারসাম্যের জন্য একজন রাজনৈতিক নেতাকে রাষ্ট্রপতি বসানো ঠিক হবে না। অন্যদিকে, ড. ইউনুসের মতো ব্যক্তিকে রাষ্ট্রপতি করা হলে আন্তর্জাতিকভাবে সরকারের গ্রহণযোগ্যতা বাড়বে। রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্রপতি পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিজ্ঞ, গ্রহণযোগ্য ও ন্যায়পরায়ণ ব্যক্তি এ পদে থাকলে তা গণতান্ত্রিক প্রক্রিয়াকে দৃঢ় করতে সহায়ক হবে।


Share this story

Read Original at risingbd.com

Related Articles

risingbd.com2 days ago
ইরানে হামলার জন্য যেসব সমরাস্ত্র মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র

Published: 20260220T154500Z

risingbd.com2 days ago
যেভাবে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

Published: 20260220T134500Z

risingbd.com3 days ago
রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

Published: 20260219T120000Z

risingbd.com3 days ago
নির্বাচনের পর সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার দাবি এমপি রাহাদের

Published: 20260219T120000Z

risingbd.com3 days ago
রমজানেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড : পরিবেশমন্ত্রী

Published: 20260219T094500Z

risingbd.com4 days ago
রাজশাহী থেকে মন্ত্রিসভায় ৬ মন্ত্রী - প্রতিমন্ত্রী

Published: 20260218T134500Z