
dailynayadiganta.com · Feb 16, 2026 · Collected from GDELT
Published: 20260216T084500Z
যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের কোনো আনুষ্ঠানিক প্রত্যর্পণ চুক্তি নেই। ফলে টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে পাঠানোর সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে। লেবার পার্টি ইতোমধ্যে জানিয়েছে, টিউলিপ সিদ্দিক ন্যায়সঙ্গত আইনি প্রক্রিয়ার সুযোগ পাননি এবং অভিযোগের বিস্তারিতও জানানো হয়নি। Published At : Sunday February 15 2026, 20:00 Updated At : Monday February 16 2026, 04:24 নয়া দিগন্ত ডেস্কযুক্তরাজ্যের লেবার এমপি টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে (প্রত্যর্পণ) প্রচেষ্টা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে নবনির্বাচিত সরকার। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ এক উপদেষ্টা এ তথ্য জানিয়েছেন। খবর দ্য ইন্ডিপেন্ডেন্ট।এতে বলা হয়, দুর্নীতির মামলায় টিউলিপ সিদ্দিককে চার বছর কারাদণ্ড দিয়েছেন বাংলাদেশের আদালত। তবে যুক্তরাজ্য সরকার জানিয়েছে, তারা এ রায়কে স্বীকৃতি দেয় না। একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পরিবারের আরো কয়েকজনকে সাজা দেয়া হয়েছে। ঢাকায় একটি জমি ক্রয়সংক্রান্ত চুক্তিতে অনিয়মের অভিযোগে এ রায় দেয়া হয়। টিউলিপ সিদ্দিক অভিযোগ অস্বীকার করে একে ‘মিডিয়া ট্রায়াল’ বলে দাবি করেছেন।তারেক রহমানের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির (নতুন সরকারের সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী) বলেছেন- নবনির্বাচিত বিএনপি জোট সরকার টিউলিপ সিদ্দিক ও শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির মামলা চালিয়ে যাবে। তারা দু’জনই এখন দণ্ডিত অপরাধী। বিচারিক প্রক্রিয়া স্বচ্ছভাবে এগোচ্ছে।তবে যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের কোনো আনুষ্ঠানিক প্রত্যর্পণ চুক্তি নেই। ফলে টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে পাঠানোর সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে। লেবার পার্টি ইতোমধ্যে জানিয়েছে, টিউলিপ সিদ্দিক ন্যায়সঙ্গত আইনি প্রক্রিয়ার সুযোগ পাননি এবং অভিযোগের বিস্তারিতও জানানো হয়নি।হুমায়ুন কবির বলেন, সরকার বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না এবং আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অর্থপাচার ও সন্ত্রাসে সম্পৃক্ততার অভিযোগ থাকলে সে বিষয়ে দেশটির সরকারের কাছে তালিকা দেয়া হবে।এরই মধ্যে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ১৭০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করেছে বলে জানা গেছে।আগামী ১৭ ফেব্রুয়ারি তারেক রহমান প্রধানমন্ত্রীর শপথ নিতে পারেন। শেখ হাসিনার সরকার ২০২৪ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই প্রথম জাতীয় নির্বাচন, যেখানে বিএনপি নিরঙ্কুশ জয় পেয়েছে।টিউলিপ সিদ্দিক আগেই বলেছেন, পুরো বিচার প্রক্রিয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক। এই তথাকথিত রায় যতটা অনুমেয়, ততটাই অযৌক্তিক। আমি বাংলাদেশের নোংরা রাজনীতিতে বিভ্রান্ত না হয়ে নিজের নির্বাচনী এলাকার মানুষের সেবায় মনোযোগী থাকতে চাই।